সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

মিরসরাইয়ে বেড়েছে সাপের উপদ্রব, ৯ মাসে আহত ৪ শতাধিক

ভয়াবহ বন্যার পর চট্টগ্রামের মিরসরাইয়ে সাপের উপদ্রব বেড়েছে। চলতি বছরের ৯ মাসে উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় প্রায় ৪ শতাধিক মানুষকে সাপে কেটেছে। সাপের কামড়ে মারা গেছে এক স্কুলছাত্র। এছাড়া ২০২৪ সালের প্রথম সাত মাসে সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন ২০৯ জন। বন্যার কারণে সবশেষ আগস্ট ও সেপ্টেম্বর মাসে আহত হয়ে

ভয়াবহ বন্যার পর চট্টগ্রামের মিরসরাইয়ে সাপের উপদ্রব বেড়েছে। চলতি বছরের ৯ মাসে উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় প্রায় ৪ শতাধিক মানুষকে সাপে কেটেছে। সাপের কামড়ে মারা গেছে এক স্কুলছাত্র। এছাড়া ২০২৪ সালের প্রথম সাত মাসে সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন ২০৯ জন। বন্যার কারণে সবশেষ আগস্ট ও সেপ্টেম্বর মাসে আহত হয়েছেন ২০৩ জন।

সাপের কামড়ে যে মারা গেছে সে হলো জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণির ছাত্র সীমান্ত নাথ। জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের কান্তি নাথের ছেলে।

এদিকে বন্যার পর প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগী আসছে। অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাচ্ছে। অনেকের অবস্থা খারাপ হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকে) রেফার করা হচ্ছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত হাসপাতালে ২০৯ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়েছেন। কিন্তু আগস্ট ও সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ২০৩ জন রোগী। জানুয়ারি মাসে দুজন, ফেব্রুয়ারি মাসে ৯ জন, মার্চ মাসে ১৬ জন, এপ্রিল মাসে ৩৬ জন, মে মাসে ৪৫ জন, জুন মাসে ২৯ জন, জুলাই মাসে ৭০ জন। আগস্ট মাসে ও চলতি সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ পর্যন্ত ২০৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন। মূলত আগস্ট মাসে ভয়াবহ বন্যার পানিতে বিষধর সাপ মানুষের বাড়িঘরে ঢুকে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও সাপে কাটার পর অনেক রোগী, পার্শ্ববর্তী সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সাপে কাটা একজন রোগীকে প্রায় ১২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হয়। যদি ওই রোগীর শরীরের সাপের বিষক্রিয়া ছড়িয়ে পড়ে তখন এন্টিভেনম প্রয়োজন হয়। প্রয়োজন না হলে রোগীকে এন্টিভেনম প্রয়োগ করলে উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি। ১০ ভাইলমে এক ডোজ, একজন রোগীকে ১০ ভাইলম এন্টিভেনম প্রয়োগ করা লাগে। বর্তমানে হাসপাতালে ২০ ভাইলম এন্টিভেনম মজুত রয়েছে। যা রোগী অনুযায়ী কম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নাছির উদ্দীন বলেন, সাপে কাটা মাত্রই হাসপাতালে রোগী নিয়ে যাওয়া উচিৎ। কোনো ওজা, বৈদ্যর কাছে গিয়ে সময়ক্ষেপণ করা যাবে না। এন্টিভেনম লাগবে কি না সেটা শুধুমাত্র এ বিষয়ে অভিজ্ঞ ডাক্তার রোগীর লক্ষণ দেখে বলতে পারবেন।

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মিনহাজ উদ্দিন রানা জানান, মিরসরাই উপজেলায় পূর্বের তুলনায় সাপে কাটা রোগী বেড়েছে। এমনিতে বৃষ্টির সময় রোগী বেশি থাকে। তবে এবার বন্যার কারণে এর সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)