সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৪৮%বাতাস ৫ কিমি/ঘ

সাড়ে তিন লাখের গরু এখন আড়াই লাখ

রোজার ঈদের আগে ব্যাপারীরা সাড়ে তিন লাখ টাকা দাম বলেছিলেন। তিন মাস পর এখন সেই গরুর দাম উঠেছে দুই লাখ ৭০ হাজার টাকা। অথচ এই তিন মাসে গরুর ওজন বেড়েছে তিন মণের ওপরে।

রোজার ঈদের আগে ব্যাপারীরা সাড়ে তিন লাখ টাকা দাম বলেছিলেন। তিন মাস পর এখন সেই গরুর দাম উঠেছে দুই লাখ ৭০ হাজার টাকা। অথচ এই তিন মাসে গরুর ওজন বেড়েছে তিন মণের ওপরে।

ওজন বাড়ার পরও দাম এমন পড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন গরুটির মালিক আসাদুল ইসলাম। অথচ অনেক আশা নিয়ে সন্তানের মতো গরুটি লালন-পালন করেছেন তিনি।

তার আশা ছিল ঈদুল আজহায় পাঁচ লাখ টাকায় বিক্রি করবেন। কিন্তু মহামারি করোনাভাইরাস তার সেই আশা ধূলিসাৎ করে দিয়েছে। এখন তিনি তিন লাখ টাকা হলেই গরুটি বিক্রি করবেন।

ঝিনাইদহের মহেশপুর থানার রাখালভোগা গ্রামের বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, আমার এক আত্মীয় গরুর ব্যবসা করেন। গত বছর তারা চট্টগ্রামে গরু নিয়ে যান। আমার গরুর মতো গরু গত বছর গাড়ি থেকে নামাতে না নামাতেই সাড়ে পাঁচ লাখ টাকায় বিক্রি হয়ে যায়।

‘এবারও আমার ওই আত্মীয় চট্টগ্রামে গরু নিয়ে গেছেন। আমার গরুটি নিয়ে যেতে বলেছিলাম। তিনি জানান, এত বড় গরু নিয়ে যেতে ভয় করছে। আপনি সঙ্গে গেলে নিয়ে যেতে পারি। কিন্তু আমি কখনও বাইরে গরু নিয়ে যাইনি। তাই তার প্রস্তাবে রাজি হইনি’ বলেন আসাদুল ইসলাম।

তিনি বলেন, ব্যাপারীরা রোজার ঈদের আগে এই গরুর দাম সাড়ে তিন লাখ টাকা বলেছিলেন। এখন দুই লাখ ৭০ হাজার টাকা দাম উঠেছে। অথচ এই সময়ের মধ্যে গরুর ওজন তিন মণের মতো বেড়েছে। আবার এই তিন মাসে লালন-পালনেও মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে। এখন এই গরুর মাংস সাড়ে ১৬ মণের ওপর হবে।

আসাদুল ইসলাম বলেন, এখন সময় খারাপ। এ কারণে দাম পাচ্ছি না। তারপরও তিন লাখ টাকা পেলে গরুটি বিক্রি করে দেব। এর নিচে বিক্রি করা সম্ভব নয়। এবার যদি বিক্রি করতে না পারি, যত কষ্টই হোক আরও এক বছর গরুটি লালন-পালন করব। আগামী কোরবানির ঈদে ভালো দাম পাব বলে আশা করি।

এদিকে গরুটি দেখে মহেশপুর থানার ফতেপুর ইউনিয়নের গরুর ব্যবসায়ী রশিদ বলেন, গত বছর এ ধরনের গরু আমরাই পাঁচ লাখ টাকা করে কিনেছি। বাজারে নিয়ে গিয়ে সাড়ে পাঁচ লাখ টাকার ওপরে বিক্রি হয়েছে। কিন্তু এবার বাজারের অবস্থা খারাপ। বড় গরুর চাহিদা নেই। তাই বড় গরু নিতে ভয় পাচ্ছি।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ঢাকায় ব্রয়লার ১৯০ টাকা কেজি, খামারি পাচ্ছেন ১৩৪ টাকা; ডিমের ডজনে ফারাক ৫৩ টাকা

ঢাকার বাজারে ব্রয়লার মুরগি ১৯০ টাকা কেজি আর লাল ডিম ১৫৫ টাকা ডজন, অথচ খামার পর্যায়ে দাম ১৩৪ টাকা ও ১০২ টাকা; খাদ্য ও ওষুধের দাম বাড়ায় লোকসানে প্রান্তিক খামারিরা।

ঢাকা পোস্ট২৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

তিস্তার চরের চারণভূমি থেকে অ্যানথ্রাক্স ছড়ানোর শঙ্কা, প্রতিবছর টিকার পরামর্শ

গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার চর এখন গোচারণভূমি; গবেষকেরা বলছেন, আক্রান্ত মৃত পশু নদীতে ফেলায় চরের ঘাসে অ্যানথ্রাক্সের জীবাণু থাকার আশঙ্কা বেশি, তাই প্রতিবছর পশুকে টিকা দিতে হবে।

সমকাল২৪ অক্টোবর ২০২৬৩ মিনিটের পড়া
মতামত

মতামত: আমেরিকার প্রোটিনের ঝোঁকের লাভ যেন কৃষকের ঘরেও পৌঁছায়

নর্দার্ন অ্যাগ নেটওয়ার্কে লেখা কলামে অঙ্গরাজ্যের আইনপ্রণেতা র‍্যান্ডিন গ্রেগ বলছেন, যুক্তরাষ্ট্রে প্রোটিনের বাড়তি চাহিদা খামারির আয় বাড়াবে তখনই, যখন গ্রামেই বেশি প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন হবে।

নর্দার্ন এজি নেটওয়ার্ক২৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)