সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

কলাপাড়ায় ফের দেখা মিললো দুই রাসেলস ভাইপার

পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নে একটি এবং ধুলাসার ইউনিয়নের নলাপাড়া গ্রামে একটি রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে।

পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নে একটি এবং ধুলাসার ইউনিয়নের নলাপাড়া গ্রামে একটি রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে।

মঙ্গলবার (২৫ জুন) সকালে সাপ দুটি দেখে স্থানীয়রা ৩৩৩ নম্বরে কল দেন। পরে পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্সের সহযোগিতায় সাপ দুটি উদ্ধার করে বনবিভাগ।

খোঁজ নিয়ে জানা যায়, ধুলাসার ইউনিয়নের নলাপাড়া গ্রামের আব্দুল বারেকের বাড়ির জালে আটকা পড়ে একটি রাসেল ভাইপার। ওই বাড়ির রুবিনা নামের এক নারী লাকড়ি আনতে গিয়ে দরজার সামনে জালে আটকা পড়া অবস্থায় সাপটি দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা এগিয়ে আসেন। খবর পেয়ে সাপটি উদ্ধার করেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।

একই বাড়ির বাসিন্দা মো. সবুজ বলেন, 'বাড়ি থেকে রাস্তায় ওঠার পথে রাতের কোনো একসময় সাপটি আটকা পড়ে। সকালে আমার মা দেখতে পেয়ে আমাকে ডাক দেন। খবরটি ছড়িয়ে পড়লে লোকজন ভিড় করেন। পরে সংবাদ পেয়ে সাপটি উদ্ধার করেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।'

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কুয়াকাটা টিমের সদস্য আরিফুর রহমান শাওন বলেন, সাপ দুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।

সাপ দেখে আতংকিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, 'সর্পদংশনের শিকার হলে আশপাশের সরকারি হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। সাপ ধরার রেসকিউ টিমের সদস্যদের খবর দিলেও হবে। সাপ আসলে আমাদের জীববৈচিত্র্যের জন্য অনেক উপকারী।'

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সাপ দুটির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে সোমবার (২৪ জুন) সকালে ধুলাস্বার ইউনিয়নের বৌলতলী গ্রামে একটি রাসেলস ভাইপার জালে আটকে পড়লে স্থানীয়রা সেটি মেরে ফেলেন।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)