মুরগির এক বস্তা ফিড চুরির জরিমানা সাড়ে ৪ লাখ টাকা!
পাবনার ভাঙ্গুড়ায় খামার থেকে এক বস্তা মুরগির খাদ্য 'ফিড' চুরির অভিযোগে দুই ব্যক্তিকে ৪ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন গ্রাম প্রধানরা। গত ২৩ মার্চ উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এক সপ্তাহ ধরে ঘটনাটি চাপা থাকলেও শনিবার (৩১ মার্চ) জানতে পারেন গণমাধ্যম কর্মীরা। ঝবঝবিয়া গ্রামের বা
