সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

সাবেক ইউপি সদস্যর বাড়িতে মিললো খাঁচাবন্দি মেছো বাঘ

পটুয়াখালীতে সাবেক ইউপি সদস্যর বাড়ি থেকে খাঁচায় বন্দি এক মেছো বাঘ বাচ্চাসহ উদ্ধার করে গলাচিপার মাঝের চর নামের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

পটুয়াখালীতে সাবেক ইউপি সদস্যর বাড়ি থেকে খাঁচায় বন্দি এক মেছো বাঘ বাচ্চাসহ উদ্ধার করে গলাচিপার মাঝের চর নামের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে গলাচিপা উপজেলা প্রশাসন, বনবিভাগ ও প্রাণী কল্যাণ সংগঠনের সদস্যরা অভিযান চালিয়ে গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী বাদুরা গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল বারেকের বাড়ি থেকে মেছো বাঘটি উদ্ধার করেন।

আরও পড়ুন: জবাই থেকে রক্ষা পেলো ২০০ বছর বয়সী কচ্ছপ, নদীতে অবমুক্ত

এসময় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন আল হেলাল ও রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের সদস্য সোহেল হোসেন রাসেল, আলবার্ট নাইম, আহসান হাওলাদার ও বন স্টাফ নাইম খান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল বলেন, বন্যপ্রাণী হত্যা না করে স্থানীয় প্রশাসন ও বনবিভাগকে তথ্য দিন। বন্য প্রাণী সংরক্ষণে আইন রয়েছে। কোথাও কোনো বন্য প্রাণী আটক করে তা লালন পালন না কারাও আহ্বান জানান তিনি।

এসময় মোছো বাঘকে খাঁচায় বন্দি করে রাখার তথ্যদাতাকে এক হাজার টাকা পুরস্কার দেন ইউএনও।

আব্দুস সালাম আরিফ/জেএস/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)