সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

জীববৈচিত্র্য রক্ষায় আলোকচিত্র প্রদর্শনী

পার্বত্য চট্টগ্রামের বন, বন্যপ্রাণী ও প্রকৃতি রক্ষায় সচেতনতা বাড়ানোর জন্য খাগড়াছড়িতে ৫ দিনব্যাপী 'সেভ দ্য বায়োডাইভার্সিটি অব হিল ট্রাক্টস' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আগামী শনিবার খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে প্রদর্শনী শুরু হয়ে চলবে বুধবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১১

পার্বত্য চট্টগ্রামের বন, বন্যপ্রাণী ও প্রকৃতি রক্ষায় সচেতনতা বাড়ানোর জন্য খাগড়াছড়িতে ৫ দিনব্যাপী 'সেভ দ্য বায়োডাইভার্সিটি অব হিল ট্রাক্টস' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আগামী শনিবার খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে প্রদর্শনী শুরু হয়ে চলবে বুধবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে।

শনিবার পাহাড়ি জেলা খাগড়াছড়ির দুই আলোকচিত্রী প্রকৌশলী সবুজ চাকমা ও সাংবাদিক সমির মল্লিকের তোলা ৫১টি ছবি নিয়ে প্রদর্শনী শুরু হবে।

পাঁচ দিনব্যাপী প্রদর্শনীতে বেশ কিছু বিরল পাখি ও বন্যপ্রাণীর ছবি স্থান পাবে। আলোকচিত্রী প্রকৌশলী সবুজ চাকমা জানান, দর্শনার্থীরা পার্বত্য চট্টগ্রামের সমৃদ্ধ প্রকৃতি ও প্রাণী সম্পর্কে জানতে পারবেন। তিন পাহাড়ি জেলা থেকে তোলা অনেক ছবি প্রথমবাবের মতো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

আরও পড়ুন: কৃষিভিত্তিক পর্যটন প্রান্তিক পর্যায়ে বড় অর্থনীতির সহায়ক

আলোকচিত্রী সমির মল্লিক বলেন, 'প্রকৃতি বাঁচলেই মানুষ বাঁচবে। পাখি, বন্যপ্রাণী ও প্রাণ প্রকৃতির অন্যতম উপাদান। বনভূমির পরিমাণ কমে আসার কারণে পাখির আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। এরই মধ্যে অনেক পাখি আর দেখা যায় না। একসময় পাহাড়ে ধনেশ পাখির বিচরণ থাকলেও এখন প্রায় বিপন্ন। হাতিসহ অনেক বন্যপ্রাণী বিলুপ্তির পথে। এ ধরনের প্রদর্শনী মানুষের মাঝে পাখি ও বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা বাড়াবে।'

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উপ-পরিচালক জিতেন চাকমা বলেন, 'আলোকচিত্র প্রদর্শনীতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে তোলা বিভিন্ন প্রজাতির পাখি, বন্যপ্রাণী ও নিসর্গের ছবি স্থান পাবে। এ ধরনের প্রদর্শনী দর্শনার্থী শিল্পমনের তৃষ্ণা মেটাবে। একই সঙ্গে প্রাণ ও প্রকৃতি রক্ষায় সচেতনতা তৈরি করবে।'

মুজিবুর রহমান ভুইয়া/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)