সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

মিরসরাইয়ে লোকালয়ে অজগর, পরে অবমুক্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে লোকালয়ে অজগর সাপ পাওয়া গেছে। রোববার (৩০ জুন) রাত ৮টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামে একটি বাড়ির আঙিনায় দেখা মেলে সাপটির। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা এসে এটি উদ্ধার করে নিয়ে যায়। যা অবমুক্ত করা হয় মহামায়া ইকোপার্কের বনে।

চট্টগ্রামের মিরসরাইয়ে লোকালয়ে অজগর সাপ পাওয়া গেছে। রোববার (৩০ জুন) রাত ৮টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামে একটি বাড়ির আঙিনায় দেখা মেলে সাপটির। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা এসে এটি উদ্ধার করে নিয়ে যায়। যা অবমুক্ত করা হয় মহামায়া ইকোপার্কের বনে।

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব দুর্গাপুর এলাকার একটি বাড়ির আঙিনায় জালি তারের সঙ্গে আটকে যায় সাপটি। স্থানীয় লোকজন দেখতে পেয়ে বনবিভাগের মিরসরাই রেঞ্জে খবর দেয়। খবর পেয়ে রাত ৯টার দিকে সাপটি উদ্ধার করে নিয়ে যায় বনবিভাগের লোকজন।

বনবিভাগের মিরসরাই রেঞ্জের রেঞ্জার শাহান শাহ নওশাদ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এরপর অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করে নিয়ে আসি। পরবর্তীতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তার নির্দেশনানুযায়ী নির্বিষ অজগর সাপটি রাতেই মহামায়া ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়।

এসময় তিনি কোথাও সাপ দেখলে না মেরে বনবিভাগকে খবর দেওয়ার অনুরোধ জানান।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)