সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

‘জলবায়ু স্মার্ট কৃষি’ নিয়ে গবেষণা করছেন আলী

মো. রাব্বি

মো. রাব্বি

গবেষণা কেবল তথ্য খোঁজার প্রক্রিয়া নয়, এটি একটি স্বপ্ন দেখা—অজানাকে জানার, অদেখাকে আবিষ্কার করার। এ স্বপ্নকে সামনে রেখেই যুগে যুগে মানুষ ছুটেছে সীমানার বাইরে, ভেঙেছে বাধার প্রাচীর। গবেষণার স্রোতে যে সমাজ যত বেশি সম্পৃক্ত; সে সমাজ তত বেশি উন্নতির চূড়ায় পৌঁছেছে। তবে আমাদের দেশে গবেষণার প্রতি আগ্রহ এবং প্রচেষ্টা অনেক ক্ষেত্রেই সীমিত। এ সীমাবদ্ধতার মাঝেও কিছু স্বপ্নবাজ তরুণ গবেষণার মশাল জ্বালিয়ে এগিয়ে যাচ্ছেন। তিতুমীর কলেজের আলী আহমদ তাদেরই একজন।

আলীর গবেষণার প্রধান ক্ষেত্র হলো 'জলবায়ু স্মার্ট কৃষি' বা 'Climate-Smart Agriculture'। তার ভাষায়, 'আমি এমন এক পদ্ধতির ওপর কাজ করছি, যা একদিকে কৃষির উৎপাদনশীলতা বাড়াবে; অন্যদিকে জলবায়ুর নেতিবাচক প্রভাব কমাতে সহায়ক হবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় এ উদ্যোগ শুধু ব্যতিক্রমী নয়, সময়োপযোগীও হবে বলে মনে করি।'

তিতুমীর কলেজে পড়াশোনার পাশাপাশি আলী দায়িত্ব পালন করেছেন কলেজের গবেষণা সংগঠন 'তিতুমীর কলেজ রিসার্চ ক্লাবের' সভাপতি হিসেবে। ক্লাব সম্পর্কে সদ্য বিদায়ী সভাপতি আলী বলেন, 'গবেষণার প্রতি শিক্ষার্থীদের ঝোঁক বাড়ানো এবং তাদের গবেষণার প্রাথমিক শিক্ষা প্রদানই ক্লাবের মূল লক্ষ্য।' এখানে নতুনরা গবেষণার হাতেখড়ি নেওয়ার পাশাপাশি, নিজেদের ধারণাগুলো বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পাচ্ছেন বলেও মনে করেন রিসার্চ ক্লাবের প্রতিষ্ঠাতা আলী।

আরও পড়ুন

গবেষণায় আলীর সাফল্য এরই মধ্যে নজর কেড়েছে বিভিন্ন মহলে। তার গর্বের অধ্যায় হলো সুইডেন দূতাবাস থেকে পাওয়া ফেলোশিপ। বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত হওয়া এ অর্জন তিতুমীর কলেজের জন্য এক বিরল সম্মান। 'পুরো বাংলাদেশ থেকে মাত্র দশজনকে এ ফেলোশিপের জন্য বেছে নেওয়া হয়েছিল। ঢাবি, বুয়েট, জবি, বিইউপি, রুয়েটের মাস্টার্স শিক্ষার্থীদের মধ্যে আমিই ছিলাম তিতুমীর কলেজের স্নাতক পর্যায়ের ছাত্র।' গৌরব মিশ্রিত স্বরে বললেন আলী আহমদ।

তবে এ পথচলা সহজ ছিল না। নিজের স্নাতকের প্রথম বছর ড্রপ দেওয়ার ঝুঁকিও নিতে হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে আলী আহমদ বলেন, 'গবেষণার খুঁটিনাটি শিখতে গিয়ে বুঝেছিলাম, সময়ের আগে পরীক্ষার দৌড়ে নামাটা ভুল হবে। তাই থেমে নিজেকে প্রস্তুত করেছি।'

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলী আহমদ বলেন, 'গবেষণার মাধ্যমে দেশের জন্য বড় কিছু করার স্বপ্ন দেখছি। তিতুমীর কলেজ আমার শক্তি এবং গর্বের জায়গা। আমার সাফল্য শুধু ব্যক্তিগত নয়, এটি কলেজেরও সাফল্য।' বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নিজের জ্ঞানকে আরও শাণিত করার প্রস্তুতি নিচ্ছেন জানান তিনি।

লেখক: শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)