সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

সবাইকে বছরে অন্তত একটি গাছ লাগানোর আহ্বান বনমন্ত্রীর

বাংলাদেশের প্রতিটি নাগরিককে বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বাংলাদেশের প্রতিটি নাগরিককে বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন।

তিনি বলেন, প্রত্যেকে একটি করে গাছ লাগালে বছরে কমপক্ষে ১০ কোটি গাছ লাগানো হয়। পাশাপাশি সরকারও গড়ে প্রতি বছর আট কোটি গাছ লাগিয়ে থাকে। পরিবেশ মন্ত্রী বলেন, সবাই বেশি করে গাছ লাগিয়ে বর্তমান এবং ভবিষ্যতের জন্য একটা স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে হবে।

রোববার (২৩ জুলাই) বন অধিদপ্তরে আয়োজিত বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, এ বছর শেরেবাংলা নগরের মাঠে ৫ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় বৃক্ষমেলায় সর্বমোট ২৯ লাখ ২ হাজার ৬১৪টি চারা বিক্রি হয়েছে, যার মোট বিক্রয়মূল্য ছিল ১৪ কোটি ৮১ লাখ ৬৯ হাজার টাকা। এ বছর জাতীয় বৃক্ষমেলায় মোট বিক্রিত চারার সংখ্যা এবং বিক্রয়মূল্য পূর্বেকার যে কোনো বছরের তুলনায় বেশি। মন্ত্রী বলেন, এবারের জাতীয় বৃক্ষমেলায় ১০৪টি স্টলে ব্যক্তি মালিকানাধীন নার্সারি, ৮টি স্টলে সরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান ৮টি স্টলে অংশ নেয়।

মন্ত্রী বলেন, মানুষের বেঁচে থাকার জন্য সবুজ আচ্ছাদন বিনির্মাণে প্রতিবছর আয়োজন করা হচ্ছে বৃক্ষমেলা। রোপণ করা হচ্ছে কোটি কোটি বৃক্ষ। এ বছরও রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় বৃক্ষমেলা ছাড়াও দেশের ৭টি বিভাগীয় শহরে ও ৫৬টি জেলা শহরে এবং ২টি উপজেলা সদরে বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।

মন্ত্রী এসময় আগামী বছর সব উপজেলায় বৃক্ষমেলা আয়োজনের জন্য বন অধিদপ্তরের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আগামী ২০৩০ সাল নাগাদ দেশের বনভূমির পরিমাণ মোট ভূমির ১৬ শতাংশে এবং দেশের বৃক্ষাচ্ছাদন ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে বনায়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদসহ অনেকে।

স্বাগত বক্তব্য দেন বন অধিদপ্তরের উপ-প্রধান বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান।

আইএইচআর/এমআইএইচএস/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)