সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

৯০ হাজার টন সার কিনবে সরকার

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে এবং কাতার ও সৌদি আরব থেকে ৯০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে এবং কাতার ও সৌদি আরব থেকে ৯০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ৪৬৯ কোটি ৯২ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন সাংবাদিকদের জানান, আজকের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে মোট ১০টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ৮টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। দুটি প্রস্তাব পুনরায় উপস্থাপন করতে বলা হয়েছে।

অতিরিক্ত সচিব জানান, বৈঠকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কিনবে। প্রতি মেট্রিক টন ৬০১ মার্কিন ডলার দরে ১৫৪ কোটি ২৪ লাখ ৬৬ হাজার ৫০০ টাকায় এই সার কেনা হবে।

এছাড়া বিসিআইসিকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুন্তাজ থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার মেট্রিক টন এবং রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি বেসিক ইন্ড্রাস্টিজ করপোরেশন থেকে সপ্তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। প্রতি মেট্রিক টন সার ৬১৫ মার্কিন ডলার দরে কেনা হবে। ৬০ হাজার মেট্রিক টন সার কিনতে খরচ হবে ৩১৫ কোটি ৬৭ লাখ ৯৫ হাজার টাকা।

বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রস্তাবসেন্ট্রাল মেডিক্যাল স্টোরস ডিপোকে (সিএমএসডি) তিনটি লটে ১১৭ কোটি ৪১ লাখ টাকায় ২০ লাখ করোনাভাইরাস শনাক্তকরণ কিট কেনার প্রস্তাব; পায়রা বন্দর কর্তৃপক্ষকে খুলনা শিপইয়ার্ডের কাছ থেকে ১৩১ কোটি ৭৩ লাখ ৪১ হাজার ৮৯৬ টাকায় দুটি ৭০ টনের বোলার্ড পুল টাগবোট এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সেবা ক্রয়ের প্রস্তাব; ভারতের ত্রিপুরা থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

২০২২ শিক্ষাবর্ষে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাংলা ও ইংরেজি ভার্সনের পাঁচটি লটে বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ৮ কোটি ৬ লাখ ৬৪ হাজার ৮৩০ টাকায় এই বই ছাপাবে।

এছাড়া মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনাঘাট, জামালদিতে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস অথবা আরএলএলজিভিত্তিক কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন বিদ্যুৎ প্রকল্প স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিজস্ব তহবিল থেকে ২২ বছর মেয়াদে ৬৯ হাজার ১৬৫ কোটি ৩৬ লাখ টাকায় এই প্রকল্প বাস্তবায়ন করবে। ২০২৬ সাল থেকে শুরু হবে, এখন সেভাবেই চুক্তি হবে।

বাংলা নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)