সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

নিজের অজান্তেই যেভাবে দুই সাপ মেরে ফেলেন নায়িকা নূতন

বাংলা চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় নায়িকা নূতন। অভিনয়ের পাশাপাশি নাচ ও গানেও ছোটবেলা থেকেই ছিল তার আগ্রহ। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে সিনেমার শুটিং করতে গিয়ে দুই সাপ মেরে ফেলার ঘটনাটি এখনো তার জীবনের অন্যতম আলোচিত ও অজানা অধ্যায়।

বাংলা চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় নায়িকা নূতন। অভিনয়ের পাশাপাশি নাচ ও গানেও ছোটবেলা থেকেই ছিল তার আগ্রহ। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে সিনেমার শুটিং করতে গিয়ে দুই সাপ মেরে ফেলার ঘটনাটি এখনো তার জীবনের অন্যতম আলোচিত ও অজানা অধ্যায়।

সম্প্রতি 'বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে' পডকাস্টে অংশ নিয়ে অভিনয়জীবনের নানান অজানা গল্প শেয়ার করেন নূতন। সেখানেই উঠে আসে সাপের সঙ্গে শুটিংয়ের সেই ঘটনা।

একসময় ফোক-ফ্যান্টাসি ঘরানার সিনেমায় নূতনের বেশ জনপ্রিয়তা ছিল। বিশেষ করে সাপের সিনেমায় অভিনয়ের সুবাদে দর্শকদের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি। এই ঘরানায় তার প্রথম সিনেমা ছিল 'রাজমহল'।

নূতন জানান, 'রাজমহল' সিনেমার শুটিংয়ের সময় তাকে জোড়া সাপের সঙ্গে অভিনয় করতে হয়েছিল। শুটিংয়ের একপর্যায়ে সাপ দুটির গলা ধরে ফেলেন তিনি। তবে অভিনয়ের সময় অসাবধানতাবশত সাপের গলায় বেশি চাপ পড়ে যায়। শেষ পর্যন্ত সাপ দুটিরই মৃত্যু হয়।

অভিনেত্রীর অভিনয়জীবনের শুরুটাও ছিল বেশ ঘটনাবহুল। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি তার গভীর আগ্রহ ছিল। 'রূপবান' সিনেমায় সুজাতা এবং 'সাত ভাই চম্পা'য় কবরীর অভিনয় তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। এমনকি কবরীর পরা শাড়ির মতো একটি শাড়ি কেনার জন্য একসময় ৭ টাকা খরচ করেছিলেন নূতন। সেই সময় ৭ টাকার মূল্য ছিল অনেক।

এহতেশামের 'পীচ ঢালা পথ' সিনেমায় অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন তিনি। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেন নূতন। পরে 'নতুন প্রভাত' সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।

দীর্ঘ ক্যারিয়ারে নানান ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী এবার নিজের জীবনের এমন অনেক অজানা গল্পই তুলে ধরেছেন 'বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে' পডকাস্টে।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)