সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

বন্যপ্রাণী পাচার ঠেকাতে দক্ষিণ এশিয়ার ‘কাঠমান্ডু ঘোষণা’, গোয়েন্দা ও আর্থিক তদন্তে জোর

সাউথ এশিয়া ওয়াইল্ডলাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্কের প্রথম সাধারণ পরিষদে সদস্য দেশগুলো আন্তঃদেশীয় সংগঠিত বন্যপ্রাণী অপরাধ মোকাবিলায় ঐকমত্যে পৌঁছেছে; পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বললেন, একা কোনো দেশের পক্ষে এ লড়াই সম্ভব নয়।

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য ও তার সঙ্গে জড়িত আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে সাউথ এশিয়া ওয়াইল্ডলাইফ এনফোর্সমেন্ট নেটওয়ার্কের (সাওয়েন) সদস্য দেশগুলো ঐকমত্যের ভিত্তিতে ‘কাঠমান্ডু ঘোষণা’ গ্রহণ করেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুতে সাওয়েনের প্রথম সাধারণ পরিষদের সমাপনী দিনে সদস্য দেশগুলোর মন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানরা ঘোষণাটি গ্রহণ করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষণায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য ক্রমে জটিল আন্তঃদেশীয় সংগঠিত অপরাধে রূপ নিচ্ছে, যার সঙ্গে যুক্ত হচ্ছে দুর্নীতি, অবৈধ অর্থপ্রবাহ, ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার ও সীমান্তের দুর্বলতা। সদস্য দেশগুলো গোয়েন্দাভিত্তিক ও আর্থিক তদন্ত, অর্থপাচারবিরোধী ব্যবস্থা, সম্পদ পুনরুদ্ধার ও কার্যকর বিচারিক ব্যবস্থার ওপর জোর দিয়েছে এবং তথ্য বিনিময়, সমন্বিত আইন প্রয়োগ ও ফৌজদারি বিচার সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছে।

ঘোষণায় বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও আঞ্চলিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে বন্যপ্রাণী অপরাধ, বায়োপাইরেসি ও জীবসম্পদে অবৈধ প্রবেশ মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং রেঞ্জার, কাস্টমস কর্মকর্তা, পুলিশ ও প্রসিকিউটরসহ সম্মুখসারির কর্মীদের সক্ষমতা ও নিরাপত্তা জোরদারের কথা বলা হয়েছে। চাহিদা কমাতে স্থানীয় জনগোষ্ঠী, নাগরিক সমাজ, তরুণ, নারী, গণমাধ্যম এবং পরিবহন, লজিস্টিকস, আর্থিক সেবা, ই-কমার্স ও পর্যটন খাতকে সম্পৃক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়; প্রতি বছর ৩০ জানুয়ারি ‘সাওয়েন দিবস’ পালনের ঘোষণাও আসে।

সমাপনী বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বন্যপ্রাণী অপরাধ এখন আর কোনো একক দেশের পক্ষে একা মোকাবিলা সম্ভব নয়; এটি সংগঠিত, আন্তঃসীমান্ত ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে, তাই আইন প্রয়োগকারী সংস্থার প্রতিক্রিয়াও সীমান্ত পেরিয়ে সমন্বিত হতে হবে। সময়োপযোগী গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ তদন্ত ও সমন্বিত অভিযান এবং অনলাইনভিত্তিক পাচার ও আর্থিক তদন্তে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সীমান্তবর্তী বন্যপ্রাণী অপরাধ মোকাবিলায় দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক কনভেনশন ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর ওপরও ঘোষণায় গুরুত্ব দেওয়া হয়। সুন্দরবন থেকে সিলেটের পাহাড়ি বন পর্যন্ত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা বনাঞ্চলে পাচারচক্র সক্রিয়; আঞ্চলিক গোয়েন্দা সহযোগিতা কার্যকর হলে সেই চাপ কমার আশা।

সূত্র: বাংলানিউজ২৪

বাংলা নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)