সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৬%বাতাস ৬ কিমি/ঘ

ছাদ-কৃষিতে বাণিজ্যিক সফলতা পাচ্ছেন মামুনুর রশীদ

বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ’র অনুষ্ঠান দেখে অনুপ্রেরণা নিয়ে চারতলা ভবনে ছাদ কৃষি গড়ে তুলেছেন মামুনুর রশীদ। চারতলা ভবনের সিঁড়ি বেয়ে উপরে উঠলেই বোঝার কোনো উপায় থাকে না যে তা ভবনের ছাদ। গাছপালাপূর্ণ ছায়াঘেরা কোনো বাগান, অসংখ্য ফলের গাছ এখানে।

বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ’র অনুষ্ঠান দেখে অনুপ্রেরণা নিয়ে চারতলা ভবনে ছাদ কৃষি গড়ে তুলেছেন মামুনুর রশীদ। চারতলা ভবনের সিঁড়ি বেয়ে উপরে উঠলেই বোঝার কোনো উপায় থাকে না যে তা ভবনের ছাদ। গাছপালাপূর্ণ ছায়াঘেরা কোনো বাগান, অসংখ্য ফলের গাছ এখানে।

ছাদকৃষিতে সাফল্য পাওয়া মামুনুর রশীদ এই ভবনটি নির্মাণ হয়েছিল ১৯৮৮ সালে। তখন থেকেই এ ছাদকে নিয়ে শুরু হয় তার ভালোবাসা। এরপর ২৮ বছরের নিবিড় ভালবাসার ছোয়ায় ২ হাজার বর্গফুটের ছাদটি পরিণত হয় ফলের সাম্রাজ্যে। এরই মধ্য দিয়ে মামুনুর রশীদ নিজেকে তৈরি করেছেন সফল আর আদর্শ এক কৃষি উদ্যোক্তা হিসেবে।

ছাদ কৃষি উদ্যোক্তা মামুনুর রশীদ বলেন, শহরের এমন অনেক ছাদ আছে যেখানে কোনো গাছপালা নেই। ছাদ একদম ফাঁকা রাখেন। আমি চাই প্রত্যেক ছাদে যেন কিছু না কিছু গাছপালা থাকে।

কি ফল নেই মামুনুর রশীদের ছাদে। পেয়ারা, কামরাঙা, বরই, সাতকড়া, তেঁতুল, পান থেকে আখ। রয়েছে বিদেশী বিভিন্ন ফলের গাছও। নেশা যে একসময় পেশার অংশ হয়ে যায় মামুনুর রশীদের এই ছাদ কৃষিই তা বলে দিচ্ছে। এখানে শত রকমের ফলের গাছ।

উৎপাদন হচ্ছে দেশী-বিদেশী ফল। তৈরী হচ্ছে শত শত চারা। যা বাজারজাত করে বছরে আয়ও হচ্ছে ভালো। পরিকল্পিত চেষ্টায় এক চিলতে ছাদও পাল্টে দিতে পারে জীবন। যা হয়ে উঠতে পারে বাণিজ্যের অনন্য উদাহরণ।

ছাদ-কৃষিতে ফলবাগানের এই সমৃদ্ধ আয়োজনের কথা অনেকেরই জানা নেই বলে প্রতিদিন এখানে ছুটে আসেন অনেকেই।

এর মধ্যে নতুন উদ্যোক্তা যেমন আছেন, আছেন ব্যস্ততম এই শহরে মনোরম এক ফল বাগান উপভোগকারীরাও।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

এআই অ্যাপ "গাছের ডাক্তার": পাতার ছবি তুললেই জানাবে ফসলের রোগ ও প্রতিকার

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজির শিক্ষার্থী আদনান শাহ আবিরের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অ্যাপ "গাছের ডাক্তার" আক্রান্ত পাতা বা ফলের ছবি দেখে রোগের নাম, কারণ ও প্রেসক্রিপশন দেয়, মুখে বলেও পরামর্শ নেওয়া যায়।

বাংলাভিশন১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ইউটিউব দেখে ছাদে আর আঙিনায় ড্রাগন, বছরে লাখ টাকা লাভ মতলবের বিদেশফেরত হানিফের

চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়ির ১,৪০০ বর্গফুট ছাদে ও সাড়ে ৬ শতক আঙিনায় ২০২৪ সালে ড্রাগন লাগিয়েছিলেন ৬২ বছরের আবু হানিফ; এখন বছরে লাখ টাকার বেশি লাভ করছেন, এবার ইজারা নিয়েছেন আরও ৬০ শতক জমি।

প্রথম আলো১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছাদের জলাধারে দুই হাজার ঝিনুকে মুক্তা চাষ, অভয়নগরের কলেজছাত্রের উদ্যোগ

যশোরের অভয়নগরের কলেজছাত্র আব্দুর রহমান ২০২১ সালে ফেসবুক দেখে মুক্তা চাষ শুরু করেন; এখন ছাদের কৃত্রিম জলাধারে দুই হাজার আর বোনের বাড়ির পুকুরে সাড়ে তিন হাজার ঝিনুক আছে তাঁর।

কৃষি সময়১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)