সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

মানিকগঞ্জে আমনের ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

মানিকগঞ্জ জেলায় আমন ধানের আবাদ করেছেন চাষিরা। বর্ষা মৌসুমে পানি না আসায় আমনের ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। গত মৌসুমের তুলনায় এবার আমন ধানে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন ধান চাষিরা।

মানিকগঞ্জ জেলায় আমন ধানের আবাদ করেছেন চাষিরা। বর্ষা মৌসুমে পানি না আসায় আমনের ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। গত মৌসুমের তুলনায় এবার আমন ধানে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন ধান চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় দুই জাতের আমন ধান চাষ করা হয়—রোপা আমন ও বোনা আমন। সাতটি উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে রোপা আমনের আবাদ করা হয়েছিল ১০ হাজার ৮৯৯ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল ৪১ হাজার ৮৩৫ মেট্রিক টন। বোনা আমন আবাদ হয়েছিল ২৫ হাজার ৫১০ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল ২৫ হাজার ২১৬ মেট্রিক টন।

২০২৪-২৫ অর্থবছরে রোপা আমনের আবাদ হয়েছিল ১২ হাজার ৩৮ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল ৪৫ হাজার ৮২৭ মেট্রিক টন। বোনা আমন আবাদ হয়েছিল ১৯ হাজার ৬৯১ হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল ১৮ হাজার ৬৩০ মেট্রিক টন।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে বোনা আমন আবাদ করা হয়েছে ১৮ হাজার ৫৬১ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার ৫৭৫ মেট্রিক টন। রোপা আমনের আবাদ করা হয়েছে ১৩ হাজার ২০৮ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার ২৮৩ মেট্রিক টন।

আরও পড়ুন

দিনে শতাধিক লিটার দুধ পান ২২ গরুর মালিকশিবপুরে আখ চাষে দ্বিগুণ লাভ, কৃষকের মুখে হাসি

নালী ইউনিয়নের চাষি রতন দেওয়ান জাগো নিউজকে বলেন, 'গত বছর আমনের ফলন ভালো হয়েছিল। এ বছর ভরা বর্ষায়ও জমিতে পানি নেই। যদি চকে (মাঠে) পানি না আসে, তাহলে ফলন ভালো হবে না। ধান গাছের নিচে যদি পানি না থাকে, তাহলে খরা বা রোদে ধান গাছের পাতা হলুদ হয়ে গাছ মরে যাবে। ধানের শীষ যখন বের হয়; তখন গাছের অনেক রস দরকার হয়। তখন যদি গাছের গোড়ায় পানি না থাকে, তাহলে ধানের শীষ পূর্ণভাবে বের হবে না। কাজেই আমন ধানের জন্য পানি খুব প্রয়োজন।'

নবগ্রামের কৃষক মিলন মিয়া জাগো নিউজকে বলেন, 'আমন ধানের ভালো ফলন তখনই হবে; যখন ধান গাছের নিচে পানি থাকবে। আমন ধান গাছের স্বভাব হচ্ছে পানি বৃদ্ধির সাথে সাথে ধান গাছেরও বৃদ্ধি হবে। ধান গাছ পানির ওপর দিয়ে ভেসে উঠবে। কিন্তু এ বছর তো ভরা বর্ষায়ও পানি আসে নাই। এখন একভাবে বৃষ্টি হচ্ছে। তাই আমন ধানের সবুজ পাতা দেখা যাচ্ছে। বৃষ্টির পর একটানা কয়েক দিন খরা হলে ধান গাছগুলো মারা যাবে।'

উভাজানী গ্রামের কৃষক মজলিস মিয়া জাগো নিউজকে বলেন, 'গত বছর আল্লায় দিলে ভালোই আমন ধান পেয়েছিলাম। এ বছর ৪ বিঘা জমিতে আমনের চাষ করেছি। বর্ষা মৌসুমে পানি আসে নাই। আমন ধানের কী হবে সেই বিষয়ে আমরা খুব চিন্তিত।'

মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান সিরাজ জাগো নিউজকে বলেন, 'এখন তো আমন ধান কুশি পর্যায়ে আছে। কৃষক যে বিষয়টি নিয়ে চিন্তা করছে, তা হলো ধানের শীষ বের হওয়ার সময় বৃষ্টি হবে না। যদি তখন বৃষ্টি না হয়, তাহলে আমরা আমন ধানের জন্য সেচ প্রকল্পের ব্যবস্থা করবো। ফলন ভালো হবে আশা করি।'

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

এগ্রোটেক

বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে প্রিসিশন অ্যাগ্রিকালচার ও এআইয়ে জোর

বার্ক মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে নির্ভুল কৃষি, ড্রোন ও ডিজিটাল প্রযুক্তিতে তরুণদের প্রশিক্ষণ, জিন সম্পাদনা ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জলবায়ু-স্মার্ট কৃষির আহ্বান জানানো হয়।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

খরিফে ধাক্কার পর রবি মৌসুমেও এল নিনোর শঙ্কা, ভারতের কৃষি জিডিপি সংকোচনের মুখে

বর্ষায় ১৩ শতাংশ কম বৃষ্টিতে খরিফ উৎপাদন কমেছে, মহারাষ্ট্র ও কর্ণাটকের ৪৯১টি তালুকে খরা ঘোষণা হয়েছে, ট্রাক্টর বিক্রি কমছে আর ছোলার দাম কেজিতে ১০০ রুপির দিকে। কৃষকেরা এখনও ত্রাণের অপেক্ষায়, লিখেছে রুরাল ভয়েস।

Rural Voice১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আগাম জাতের ধানে আকস্মিক বন্যার ক্ষতি কমছে সুনামগঞ্জের হাওরের ৩,০০০ পরিবারের

হাওর অঞ্চলে ইরির জলবায়ু-সহনশীল ধান মূল্যশৃঙ্খল প্রকল্প সরাসরি ৩,০০০ কৃষক পরিবারের কাছে পৌঁছেছে। নারীদের পরিচালিত পাঁচটি কমিউনিটি বীজ ব্যাংক হয়েছে, কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন দুই হাজারের বেশি কৃষক।

IRRI১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)