সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

পদ্মবিলে অতিথি পাখির মেলা

পঞ্চাশ গজ দূরেই ওপারে ভারতের কাঁটাতারের বেড়া। পাশেই সবুজ বেষ্টনীঘেরা যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম। সীমান্তঘেঁষা বেনাপোল থেকে ১০ কিলোমিটার উত্তরে। বায়ু পরিবর্তনের সঙ্গে মাঘের হাড় কাঁপানো শীতে বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি পরিযায়ী অতিথি পাখির আগমনে মুখরিত শার্শার পদ্মবিল।

পঞ্চাশ গজ দূরেই ওপারে ভারতের কাঁটাতারের বেড়া। পাশেই সবুজ বেষ্টনীঘেরা যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম। সীমান্তঘেঁষা বেনাপোল থেকে ১০ কিলোমিটার উত্তরে। বায়ু পরিবর্তনের সঙ্গে মাঘের হাড় কাঁপানো শীতে বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি পরিযায়ী অতিথি পাখির আগমনে মুখরিত শার্শার পদ্মবিল।

এই বিলে নিরাপদ আশ্রয় গড়ে তুলেছে অতিথি পাখিরা। পুরো শীতকাল এখানেই কাটিয়ে দেবে তারা। তাদের দেখে মনে হয়, যেন অতিথি পাখির মেলা বসেছে। তাদের কলতানে মুখর এই বিল।

দুর্গাপুর গ্রামের পাশেই প্রায় ৭০ বিঘা জমির জলাশয় নিয়ে পদ্মবিল। পদ্মবিলে হরেক রকম পাখির অভয়ারণ্য। নিরিবিলি মনোরম পরিবেশে গড়ে ওঠা অভয়ারণ্যে পাখির কলতানে মুখরিত গোটা এলাকা।

জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শতশত পাখিপ্রেমী ভিড় করছেন পদ্মবিলে। উপভোগ করছেন প্রাকৃতিক দৃশ্য। নিরাপদ ও এলাকাবাসীর কড়া নজরদারি থাকায় সবুজ বেষ্টনীঘেরা জলাশয় পাখির কলতানে মুখর।

দর্শনার্থী আব্দুল জববার ও আলী হোসেন বলেন, সরাইল, পানকৌড়ি, ডংকুর, বেগ ও কাসতেচুঁড়াসহ অসংখ্য পাখি এখন জলাশয়ে। উড়ছে তারা আকাশ নীড়ে। পাখির কিচিরমিচিরে মুখরিত পদ্মবিল। দেশ-বিদেশ ও বিভিন্ন স্থান থেকে ঝাঁকে ঝাঁকে আসছে অতিথি পাখি। দেখছে সবাই প্রাণভরে, মন জুড়াচ্ছে ঘুরেফিরে। গ্রাম ও শহর থেকে আসছে মানুষ অতিথি পাখির অভয়ারণ্যে। প্রকৃতির দৃশ্য ও পাখির আওয়াজ শুনছে তারা প্রাণখুলে। শিশু যেমন মাতৃক্রোড়ে সুন্দর তেমনি পাখি সুন্দর নির্জন জলাশয়ে। এই অভয়ারণ্যে এসে পুলকিত সবাই।

দুর্গাপুর গ্রামের মনির হোসেন ও মোহম্মাদ আলী বলেন, অতিথি পাখিগুলো কেউ যাতে ফাঁদ পেতে ধরতে না পারে তার জন্য সজাগ গ্রামের মানুষ। নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে পর্যটকদের ভোগান্তি পোহাতে হচ্ছে বেশ।

এই গ্রামের শামিম হোসেন ও আরমান আলী বলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা যদি এসব পাখির খোঁজখবর নিতেন তাহলে আরও বেশি পাখি এখানে আসতো।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহ বলেন, শীতে বিভিন্ন দেশ থেকে অতিথি পাখি আমাদের দেশে আসে। উপজেলায় কয়েকটি স্থানে অতিথি পাখির অভয়ারণ্য গড়ে উঠেছে। অনেক স্থানে পাখি শিকারিরা ফাঁদ ও ইয়ারগান দিয়ে পাখি শিকার করছে। এসব পাখি শিকারিদের আমরা কঠোর নজরদারিতে রাখছি। পরিবেশে যেন বিরূপ প্রভাব না পড়ে তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। পদ্মবিলসহ উপজেলার বিভিন্ন এলাকায় পাখি সংরক্ষণে কাজ করে যাচ্ছে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ।

জামাল হোসেন/এএম/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)