সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

বজ্রপাত রোধে সড়কের পাশে তালগাছ রোপণ

বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশে তালগাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা মো. ওমর শরীফ। এ কর্মসূচির আওতায় ঠাকুরদীঘি থেকে সাত্তার ভূঁইয়ার হাট পর্যন্ত সড়কের পাশে দুই হাজার ৩০০ তালগাছের চারা রোপণ করা হবে।

বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে পাঁচ কিলোমিটার সড়কের দুই পাশে তালগাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা মো. ওমর শরীফ। এ কর্মসূচির আওতায় ঠাকুরদীঘি থেকে সাত্তার ভূঁইয়ার হাট পর্যন্ত সড়কের পাশে দুই হাজার ৩০০ তালগাছের চারা রোপণ করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এরই অংশ হিসেবে উপজেলার কাটাছড়া ইউনিয়নের সাত্তার ভূঁইয়ার হাট এলাকায় সড়কের পাশে কয়েকটি তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

চারা রোপণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, 'দেশ থেকে তালগাছ ও খেজুরগাছ অনেকটাই হারিয়ে যাচ্ছে। বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ অত্যন্ত উপকারী। শরীফ ভাইয়ের সড়কের দুই পাশে তালগাছের চারা রোপণের উদ্যোগটি প্রশংসনীয়। সবাইকে গাছগুলোর যত্ন নেওয়ার অনুরোধ করছি।'

জোহরা অ্যাগ্রো ফামর্স অ্যান্ড নার্সারির ব্যবস্থাপনা পরিচালক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ওমর শরীফ বলেন, 'প্রতিবছর উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করে আসছি। তারই ধারাবাহিকতায় এবং বজ্রপাত রোধে ঠাকুরদীঘি থেকে সাত্তার ভূঁইয়ার হাট পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে দুই হাজার ৩০০ তাল গাছের চারা রোপণ করা হবে।'

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলিউল কবির ইকবাল, কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা শহীদ উদ্দিন, নাছির উদ্দিন বলি, সোহরাব উদ্দিন, আব্দুর রহিম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহাদাত হোসেন, জামায়াত নেতা মো. মুসলিম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আইনুল কবির রিপন, আইনুল হোসেন, ওলামা দলের সদস্য হাফিজ উদ্দিন, বিএনপি নেতা শহিদ প্রমুখ।

এম মাঈন উদ্দিন/এসজেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)