সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

অভয়নগরে পোকার আক্রমণে দুশ্চিন্তায় কুমড়া চাষিরা

যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন গ্রামে মিষ্টি কুমড়া ক্ষেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। কীটনাশক প্রয়োগেও ভালো ফল পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। তবে সাদা মাছি পোকা ও ফল ছিদ্রকারী পোকায় আক্রান্ত হলে কৃষি অফিসে যোগাযোগ করে পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা লা

যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন গ্রামে মিষ্টি কুমড়া ক্ষেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। কীটনাশক প্রয়োগেও ভালো ফল পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। তবে সাদা মাছি পোকা ও ফল ছিদ্রকারী পোকায় আক্রান্ত হলে কৃষি অফিসে যোগাযোগ করে পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন।

অভয়নগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে। যা চলতি বছরের জানুয়ারি মাসে বীজ বপনের মধ্য দিয়ে শুরু করা হয়। তবে মিষ্টি কুমড়ার ক্ষেত্রে সাদা মাছি পোকা ও ফল ছিদ্রকারী পোকা সবচেয়ে ক্ষতিকর। আক্রান্ত হলে গাছের পাতার রং হলদে হতে শুরু করে। পাতা আকারে ছোট ও কচিপাতা সরু হয়ে কুঁচকে খসখসে হয়ে যায়। কুমড়ায় ছোট ছোট ছিদ্র দেখা যায়। একসময় ফলে পচন ধরে তা নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে অবশ্যই চাষিকে তার ক্ষেত সম্পর্কে সচেতন থাকতে হবে।

নওয়াপাড়া পৌর এলাকার গুয়াখোলা গ্রামের সুব্রত রায় বলেন, 'মাটিতে বীজ বপন করেছিলাম। মাচায় থাকা গাছের ফল খুব ভালো হয়েছে। কিন্তু মাটিতে থাকা ২-৩ কেজি ওজনের মিষ্টি কুমড়া নষ্ট হয়ে শুকিয়ে যাচ্ছে। কীটনাশক দিয়েও কাজ হচ্ছে না। পরে বিচালি দেওয়া শুরু করেছি।'

চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের কামরুল ইসলাম বলেন, 'প্রায় ১ বিঘা জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছি। ভালো ফলও হয়েছে। সম্প্রতি সমস্যা দেখা দিয়েছে ক্ষেতে। মিষ্টি কুমড়ায় পচন ধরেছে। যে কারণে বিক্রি করতে পারছি না।'

চেঙ্গুটিয়া গ্রামের অর্জুন, সফিকুল, ইমরান বিশ্বাসসহ অনেক চাষি তাদের কুমড়া ক্ষেত নিয়ে একই অভিযোগ করেন। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছেন তারা।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, 'মিষ্টি কুমড়া ক্ষেতে পোকার আক্রমণ দেখা দিলে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। অথবা মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ডেকে আক্রান্ত ক্ষেত ও মিষ্টি কুমড়া দেখাতে হবে। তবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত কোনো চাষি আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। করলে অবশ্যই সুপরামর্শ ও সহযোগিতা করা হবে।'

তিনি বলেন, 'মাটিতে থাকা ফলের নিচে বিচালি (খড়) দেওয়া অথবা ১০ শতাংশে ৩টি সেক্সফেরোমেন ফাঁদ স্থাপন করা যেতে পারে। এ ছাড়া বায়োক্লিন (জৈব বালাইনাশক) স্প্রেও করা যেতে পারে। লাউ চাষিদের ক্ষেত্রে একই পরামর্শ দিচ্ছি।'

মিলন রহমান/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)