সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

সুনামগঞ্জে বাড়ছে নদীর পানি, কৃষকদের দ্রুত ধান কাটার অনুরোধ

সুনামগঞ্জে শুরু হয়েছে ধান কাটা। ইতোমধ্যে এই জেলায় ২৮ হাজার হেক্টর ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা। তবে হাওরের ধান দ্রুত কেটে ঘরে তুলতে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বিজ্ঞপ্তি দিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন র্বোড।

সুনামগঞ্জে শুরু হয়েছে ধান কাটা। ইতোমধ্যে এই জেলায় ২৮ হাজার হেক্টর ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা। তবে হাওরের ধান দ্রুত কেটে ঘরে তুলতে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে বিজ্ঞপ্তি দিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন র্বোড।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়নের বোর্ডের তথ্য অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চল বিশেষ করে সুনামগঞ্জ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা ও বৌলাইসহ সব নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েকদিন এই জেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং যেকোনো সময় আগাম বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এছাড়াও হাওরের অভ্যন্তরে বৃষ্টিপাতের ফলে অপেক্ষাকৃত নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। ফলে হাওরের বোরো ফসলের ক্ষয়ক্ষতি কমাতে ৮০ শতাংশ ধান পাকার সঙ্গে সঙ্গে কেটে ঘরে তুলার অনুরোধ করা হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, জেলার নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। উজানের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত হলে সুরমাসহ সব নদীর পানি দ্রুত বাড়বে।

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ওমর ফারুখ বলেন, চলতি বছর এই জেলায় ২ লাখ ২৩ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। ইতোমধ্যে ২৮ হাজার হেক্টর ধান কৃষকরা ঘরে তুলছেন। বাকি ধান ঘরে তুলতে আরও সময় লাগবে।

লিপসন আহমেদ/এনএইচআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)