সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

ঝিনাইদহে রোপা আমন ক্ষেতে পচন সংক্রমণ, দিশাহারা কৃষক

চলতি রোপা আমন মৌসুমে ঝিনাইদহের সব উপজেলায় ধানের ক্ষেতে বেড়েছে পচন রোগের সংক্রমণ। কীটনাশক ও পচনরোধক ওষুধ প্রয়োগ করেও মিলছে না সমাধান। ফলে ধানক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ধানের ফলন নিয়েও তাদের কপালে চিন্তার ভাজ। তবে এখন পর্যন্ত পচনরোগ বা মাজরা পোকার আক্রমণ খুব বেশি বাড়েনি বলে দ

চলতি রোপা আমন মৌসুমে ঝিনাইদহের সব উপজেলায় ধানের ক্ষেতে বেড়েছে পচন রোগের সংক্রমণ। কীটনাশক ও পচনরোধক ওষুধ প্রয়োগ করেও মিলছে না সমাধান। ফলে ধানক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ধানের ফলন নিয়েও তাদের কপালে চিন্তার ভাজ। তবে এখন পর্যন্ত পচনরোগ বা মাজরা পোকার আক্রমণ খুব বেশি বাড়েনি বলে দাবি কৃষি বিভাগের।

সরেজমিনে জেলার সদর, শৈলকূপা, হরিণাকুন্ডু, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন এলাকার ধানক্ষেতে পচন রোগের সংক্রমণ লক্ষ্য করা গেছে।

কৃষকরা জানিয়েছেন, পচনরোধক ওষুধ ও কীটনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না কৃষকরা। রাতারাতি পচন রোগের সংক্রমণে ধানের গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে মারাত্মক লোকসানের মুখে পড়বেন বলে দাবি কৃষকদের।

জানা গেছে, জেলার শৈলকূপা, সদর, কালীগঞ্জ, হরিণাকুন্ডু, মহেশপুর ও কোটচাঁদপুর, সব উপজেলাতেই একই পরিস্থিতি। ধান গাছের গোড়ায় পচন দেখা দিচ্ছে। অজানা পোকার আক্রমণে অনেক গাছ শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে ধানের স্বাভাবিক বৃদ্ধি।

আরও পড়ুন:দুই টাকার হোটেলে তৃপ্তির খাওয়া, মেন্যুতে থাকে গরুর মাংস-মাছ-ডাল'বাবা উঠো, মজা আইন্না দাও' কবরের কাছে গিয়ে বলে ছোট্ট সাজিদুল

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ১ লাখ ৪ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার ১৩৯ মেট্রিক টন।

শৈলকূপা উপজেলার নাকোইল গ্রামের কৃষক এখলাস উদ্দিন বলেন, ধান রোপণের পর থেকে পচন রোগে অনেক গাছ মরে যাচ্ছে। বারবার কীটনাশক ব্যবহার করছি, কিন্তু কাজ হচ্ছে না। কেবল খরচ বাড়ছে। যদি এভাবে চলতে থাকে, তাহলে সব শেষ হয়ে যাবে।

কোটচাঁদপুর উপজেলার শ্রীপুর গ্রামের রাশেদুল ইসলাম বলেন, ধানের গোড়ায় পোকা ঢুকে গাছের ডগা ও পাতা কেটে দিচ্ছে। এতে ধানের গোছা মরে গিয়ে সাদা হয়ে গেছে। ধানের গোড়ায় পচা লেগেছে।

সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামের কৃষক সেলিম উদ্দিন বলেন, ধান আবাদ করে সারা বছরের সংসার খরচ জোগাড় হয়। কিন্তু পোকার আক্রমণে এবার ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছি। কীভাবে কী করব বুঝতে পারছি না।

এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান বলেন, আমাদের মাঠকর্মীরা নিয়মিত কৃষকদের সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমনের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করতে ও পচন রোগ দমনে কৃষক পর্যায়ে পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রয়েছে। দ্রুতই পচনরোগ সম্পর্কে প্রকৃত অবস্থা জানতে সরেজমিনে ধানক্ষেত পরিদর্শন শুরু করব। এখন পর্যন্ত আমন ধানে পোকার আক্রমণ নিয়ে গুরুতর তথ্য পাইনি।

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

এগ্রোটেক

বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে প্রিসিশন অ্যাগ্রিকালচার ও এআইয়ে জোর

বার্ক মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবসের সেমিনারে নির্ভুল কৃষি, ড্রোন ও ডিজিটাল প্রযুক্তিতে তরুণদের প্রশিক্ষণ, জিন সম্পাদনা ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জলবায়ু-স্মার্ট কৃষির আহ্বান জানানো হয়।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

খরিফে ধাক্কার পর রবি মৌসুমেও এল নিনোর শঙ্কা, ভারতের কৃষি জিডিপি সংকোচনের মুখে

বর্ষায় ১৩ শতাংশ কম বৃষ্টিতে খরিফ উৎপাদন কমেছে, মহারাষ্ট্র ও কর্ণাটকের ৪৯১টি তালুকে খরা ঘোষণা হয়েছে, ট্রাক্টর বিক্রি কমছে আর ছোলার দাম কেজিতে ১০০ রুপির দিকে। কৃষকেরা এখনও ত্রাণের অপেক্ষায়, লিখেছে রুরাল ভয়েস।

Rural Voice১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আগাম জাতের ধানে আকস্মিক বন্যার ক্ষতি কমছে সুনামগঞ্জের হাওরের ৩,০০০ পরিবারের

হাওর অঞ্চলে ইরির জলবায়ু-সহনশীল ধান মূল্যশৃঙ্খল প্রকল্প সরাসরি ৩,০০০ কৃষক পরিবারের কাছে পৌঁছেছে। নারীদের পরিচালিত পাঁচটি কমিউনিটি বীজ ব্যাংক হয়েছে, কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন দুই হাজারের বেশি কৃষক।

IRRI১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)