সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসরের সন্ধান

উত্তর-পশ্চিম প্যাটাগোনিয়ার নিউউইন প্রদেশে ৯৮ মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের জীবাশ্ম হাড়ের সন্ধান মিলেছে। ধারণা করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণির হাড় এটি। এ নিয়ে গবেষণা করছে আর্জেন্টিনার দ্য জাপালা মিউজিয়াম, মিউজিও দে লা প্লাটা, মিউজিও এজিদিও ফেরুগলিও ও রাও নেগ্রো এবং জারাগোজা বিশ্ববিদ্যালয়।

উত্তর-পশ্চিম প্যাটাগোনিয়ার নিউউইন প্রদেশে ৯৮ মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের জীবাশ্ম হাড়ের সন্ধান মিলেছে। ধারণা করা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণির হাড় এটি। এ নিয়ে গবেষণা করছে আর্জেন্টিনার দ্য জাপালা মিউজিয়াম, মিউজিও দে লা প্লাটা, মিউজিও এজিদিও ফেরুগলিও ও রাও নেগ্রো এবং জারাগোজা বিশ্ববিদ্যালয়।

গত সপ্তাহে ক্রেটিসিয়াস রিসার্চ জার্নালে প্রকাশিত হওয়া এক প্রতিবেদনে জানা যায়, হাড়গুলোর মধ্যে ডাইনোসরের পেলভিক স্ট্রাকচার ও লেজের ২৪টি অংশের কশেরুকা পাওয়া গেছে। ওই ডাইনোসর টিরানোসরাস প্রজাতির। এরা সরোপড হিসেবে পরিচিত। সে সময় পৃথিবীতে যেসব প্রাণী ছিল, তারমধ্যে সরোপড অন্যতম। তাদের দীর্ঘ ঘাড় এবং লেজ, বিশাল দেহ, ছোট মাথা, চারটি হাতির মতো পা ছিল। এরা নিরামিষভোজী।

জুরাসিক পার্ক ছবিতে যে সব জনপ্রিয় ডাইনোসর ছিল, তারা সবাই সরোপড প্রজাতির। এদের মধ্যে ছিল ডিপ্লোডোকস, অ্যাপাটোসরাস, ব্রঙ্কিওসরাস এবং ব্রন্টোসরাস। এই ডাইনোসররা জুরাসিক যুগে (১৫০ মিলিয়ন বছর আগে) পৃথিবীতে বাস করত। ক্রেটিসিয়াস যুগের শেষের দিকে (প্রায় ৭০ মিলিয়ন বছর আগে) টিরানোসরাসরা প্রাধান্য পেয়েছিল। ৬৬ মিলিয়ন বছর আগে পৃথিবীতে একটি বড় গ্রহাণু ধাক্কা দেয়। তখন বেশিরভাগ অ-অ্যাভিয়ান ডাইনোসরগুলোর মতো ক্রিটাসিয়াস-প্যালিওজিন প্রজাতিও পৃথিবী থেকে মুছে যায়।

জানা গেছে, টিরানোসরাস হলো সরোপডদের মধ্যে বৃহত্তম। বিলুপ্তির আগে অন্যান্য সব সরোপডকে এরা মেরে ফেলে। ৪০ হাজার কেজি থেকে ৯০ হাজার কেজি হত এদের ওজন। প্রাণিগুলোর মধ্যে বৃহত্তম টিরানোসরাস জীবাশ্মগুলো প্যাটাগোনিয়া থেকে এসেছে। ওখানেই নতুন জীবাশ্ম পাওয়া গেছে।

টিরানোসরাসগুলো অ্যান্টার্কটিকা ব্যতীত সব মহাদেশেই পাওয়া গেছে। সর্বাধিক পরিচিত দুটি ডাইনোসর হল প্যাটাগোনিয়ান এবং আর্জেন্টিনোসর। এদের ওজন প্রায় ৭০ হাজার কেজি থেকে ৯৯ হাজার কেজি। বিশেষজ্ঞরা জানিয়েছেন নতুন জীবাশ্মের পায়ের হিউমারাস বা ফিমার হাড় ছাড়া ডাইনোসরটি কতটা বড় ছিল এবং এর কত ওজন ছিল তা নির্ধারণ করা কঠিন। তবে তাদের অনুমান ডাইনোসরটি আর্জেন্টিনোসর এবং প্যাটাগোনিয়ানদের আকার এবং ওজনকেও ছাড়িয়ে যায়।

বিজ্ঞানীরা আরও অনুমান করেছেন, প্রাণিটি ১২২ ফুট দীর্ঘ হতে পারে। এর ওজন হতে পারে প্রায় ৯০ হাজার কেজি।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)