সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

অন্যকে সাবধান করা সমাজপতি বন্যহাতির আক্রমণে নিহত

কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকতে আহ্বান জানানো সমাজ কমিটির সভাপতি হাতির আক্রমণে নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা সোনাইছড়ি সড়কের চিকন ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকতে আহ্বান জানানো সমাজ কমিটির সভাপতি হাতির আক্রমণে নিহত হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা সোনাইছড়ি সড়কের চিকন ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক (৪৫) রাজারকুল ইউনিয়নের ঢালারমুখ গ্রামের মো. হোসেন প্রকাশ মাদুর ছেলে। তিনি ঢালার মুখ নয়া পাড়া সমাজ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহতের ছেলে রিফাত হোসেন জানান, ভোরে বাসা থেকে বের হয়ে সোনাইছড়ি থেকে পাকা ধান আনতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন বাবা। বন্যহাতি বাবাকে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়।

রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিজুর রহমান তথ্যের সত‍্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কয়েকদিন ধরে ওই এলাকায় বন্যহাতির পালের আনাগোনা বেড়েছে। লোকালয়ে আসা হাতি ঘর-বাড়ি ও জানমালের ক্ষতি করছে। মানুষকে সাবধান থাকতে সতর্ক করেছিলেন সমাজ কমিটির সভাপতি আবদুল হক। অথচ তিনিই বন্যহাতির আক্রমণের শিকারে প্রাণ হারালেন। এরপর থেকে এলাকায় আতংক বিরাজ করছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধরী জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)