সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

যে গ্রামে ঘুম ভাঙে পাখির ডাকে

পাখির মিষ্টি মধুর ডাক ছাড়া একটি দিনও যেন কল্পনা করতে পারে না ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আশুরহাট গ্রামের মানুষেরা। গ্রামবাসীর সকালের ঘুম ভাঙে পাখির ডাক আর ডানা ঝাপটানোর শব্দে। পাখির প্রতি পরম ভালোবাসা থেকে নিজ গ্রামকে পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছেন তারা।

পাখির মিষ্টি মধুর ডাক ছাড়া একটি দিনও যেন কল্পনা করতে পারে না ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আশুরহাট গ্রামের মানুষেরা। গ্রামবাসীর সকালের ঘুম ভাঙে পাখির ডাক আর ডানা ঝাপটানোর শব্দে। পাখির প্রতি পরম ভালোবাসা থেকে নিজ গ্রামকে পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলেছেন তারা।

সরেজমিনে জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম আশুরহাট। গ্রামটির মধ্যপাড়ায় পুরনো আমলের তিনটি বিশালাকার দীঘি রয়েছে। দীঘি তিনটির চার পাড়ে রয়েছে বড় বড় শিমুল, কড়াই, মেহগনি ও জামগাছসহ ঘন বন-জঙ্গল। ২০১০ সাল থেকে গ্রামটির দীঘিগুলোর পাড়ের গাছে শামুকখৈল ও পানকৌড়ি পাখি বাসা বাঁধতে শুরু করে। প্রথম দিকে আসা-যাওয়া করতে থাকলেও গত পাঁচ বছর থেকে এখানে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করে। এ দু'বছর তারা নিয়মিত বাচ্চা দিচ্ছে। খুব ভোরে এরা খাদ্যের সন্ধানে দলবেঁধে উড়ে যায়। সন্ধ্যার আগেই আবার নীড়ে ফিরতে শুরু করে। রাতভর চলে ওদের ডানা ঝাপটানো। সকাল হলেই আবার উড়ে যায়।

> আরও পড়ুন- নতুন প্রজাতির ৬ পাখির সন্ধান

গ্রামবাসী আব্দুর রাজ্জাক বলেন, 'দিনের বেলায় পাহারার ব্যবস্থা করা হয়েছে। তবুও রাতের আঁধারে শিকারীদের হাত থেকে পাখিদের রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দরকার।'

শৈলকুপা উপজেলার নিত্যনন্দপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাস জানান, এখানে পাখির সংখ্যা প্রায় ২০ হাজার। নিজেদের গ্রামকে পাখির অভয়ারণ্য ঘোষণা করে স্থানীয়রা দিনে-রাতে এদেরকে পাহারা দিয়ে আসছে। তার পরেও বিভিন্ন অঞ্চল থেকে অনেকেই পাখি শিকার করতে আসে। এ নিয়ে শিকারীদের সাথে গ্রামবাসীর প্রায়ই গোলযোগ হয়ে থাকে। দূর-দূরান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ পাখি দেখতে আসে। গ্রামটি এখন আশুরহাটের বদলে 'পাখির গ্রাম' বলে পরিচিত হয়ে গেছে।

> আরও পড়ুন- শিকারি পাখি মাছরাঙা

পাখিপ্রেমিক নাজের উদ্দিন বিশ্বাস বলেন, 'গত বছর উপজেলা প্রশাসন পাখি রক্ষার জন্য দুটি সাইনবোর্ড দিয়েছে। দিনের বেলা পাহারা দেওয়ার জন্য দু'জন গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। বিলুপ্ত প্রজাতির এই পাখি রক্ষার জন্য সরকারকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।'

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, গত ৭-৮ বছর গ্রামটিতে হাজার হাজার পাখি বাসা বেঁধেছে। এখানে তারা বংশ বৃদ্ধি করে চলেছে। গ্রামটির নাম এখন 'পাখির গ্রাম' বলে দেশ-বিদেশে পরিচিত হয়ে উঠেছে। আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি পাখিদের রক্ষা করার জন্য।

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)