সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

প্রবল তুষারপাতেও আনন্দে মাতোয়ারা তারা

প্রবল তুষারপাতে যখন ঢাকা চারপাশ, তখন আনন্দে মেতে উঠেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ চিড়িয়াখানার সিংহ শাবকরা।

প্রবল তুষারপাতে যখন ঢাকা চারপাশ, তখন আনন্দে মেতে উঠেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ চিড়িয়াখানার সিংহ শাবকরা।

গত বুধবার (১৯ জানুয়ারি) তুষারপাতে তাদের খেলার একটি ভিডিও ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। ভিডিও ফুটেজে দেখা যায়, সিংহের বাচ্চাগুলো বরফের টুকরো নিয়ে খেলছে। শুধু তাই নয় তারা একটি স্নোবলও তৈরি করেছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, এই সিংহ শাবকগুলো জীবনে প্রথম এত বেশি তুষারপাতের দৃশ্য দেখছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাত কোটি ৫০ লাখ মানুষকে শীতকালীন ঝড় ও তীব্র শীতের সতর্কতা জারি করা হয়। দেশটির উত্তর-পূর্বাংশে সবচেয়ে বেশি ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে।

গত ১৭ জানুয়ারি ঠান্ডা তুষারঝড় বয়ে যায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ওপর দিয়ে। এ অঞ্চলে প্রবল তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন।

সূত্র: এবিসি নিউজ

এসএনআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)