সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

সরকারি গাছ কাটার সময় ধরা ইউপি সদস্য

লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে সরকারি ২৫ হাজার টাকার একটি গাছ কেটে নেওয়ার সময় আবু মিয়া নামে এক ইউপি সদস্যকে (মেম্বার) হাতেনাতে ধরা হয়েছে। পরে গাছগুলো জব্দ করে চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়ার জিম্মায় রাখা হয়।

লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে সরকারি ২৫ হাজার টাকার একটি গাছ কেটে নেওয়ার সময় আবু মিয়া নামে এক ইউপি সদস্যকে (মেম্বার) হাতেনাতে ধরা হয়েছে। পরে গাছগুলো জব্দ করে চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়ার জিম্মায় রাখা হয়।

শনিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা বন কর্মকর্তা আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু মিয়া চরমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। উপজেলার তোরাববগঞ্জ-মতিরহাট সড়কের মুন্সিরহাটের পশ্চিম বাজার এলাকা থেকে মেম্বার শ্রমিক দিয়ে গাছটি কাটেন।

উপজেলা বন কর্মকর্তা আবদুল কাদের জানান, মানবিক উন্নয়ন কেন্দ্র 'প্রশিকা' তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ বাজার থেকে চরমার্টিন ইউনিয়নের বলিরপোল পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার সড়কের দু'পাশে গাছ রোপন করে। কিন্তু প্রশিকার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় গাছগুলো সরকারের অধীনে অন্তর্ভুক্ত হয়। ওই গাছগুলোর কিছু আবার প্রশিকার স্থানীয় লোকজনের অন্তর্গত।

'কিন্তু শুক্রবার দুপুরে সরকারি একটি চাম্বুল গাছ ইউপি সদস্য আবু মিয়া কেটে নিয়ে যাচ্ছিলেন। যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। পরে গাছটি জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।'

তিনি আরও জানান, গাছগুলো সরকারি অধীনে হলেও সরাসরি বনবিভাগের অন্তর্ভুক্ত নয়। এর মালিক জেলা প্রশাসক। তার রেজুলেশন না পেলে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা করা সম্ভব হবে না।

বক্তব্য জানতে দুপুর ১২টায় ইউপি সদস্য (মেম্বার) আবু মিয়ার মুঠোফোনে কল করলেও ধরেননি। এসএমএস পাঠিয়েও সাড়া মেলেনি।

চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া বলেন, ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। গ্রাম-পুলিশের মাধ্যমে গাছটি আমার জিম্মায় রাখা হয়। মেম্বার কী কারণে গাছ কেটেছেন জানতে পারিনি।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে রোববার সভা রয়েছে। সেখানে বিষয়টি উপস্থাপন করা হবে। জেলা প্রশাসক ও জেলা বন কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এফএ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)