মিরসরাইয়ে বরবটির দাম পাওয়ায় কৃষকরা খুশি
চট্টগ্রামের মিরসরাইয়ে বরবটি চাষ ভাগ্য বদলে দিয়েছে অনেক কৃষকের। চলতি মৌসুমে বরবটির ফলন ভালো হয়েছে। অন্য বছরের তুলনায় এবার দামও ভালো পাওয়ায় খুশি কৃষকরা। এতে আগামীতে বরবটি চাষে কৃষকরা আরও আগ্রহী হবেন বলে জানায় উপজেলা কৃষি অফিস।
