ফুরিয়ে এলো সময়, সাগরের বুকে ৫৩ প্রাণ হারিয়ে যাওয়ার শঙ্কা
বালি দ্বীপের কাছে নিখোঁজ ইন্দোনেশীয় সাবমেরিনের এখনও কোনও খোঁজ নেই। অথচ হাতের সময় একেবারে ফুরিয়ে এসেছে। শিগগিরই এর সন্ধান না মিললে সাগরের বুকেই ৫৩ নাবিকের সমাধি হয়েছে ধরে নিতে হবে। অবশ্য সাবমেরিনটি যদি এরই মধ্যে পানির চাপে বিধ্বস্ত হয়ে থাকে, তাহলে সেই আশাটুকুও থাকছে না।
