কৃষির উন্নতি নিয়ে সরকার কাজ করছে: কৃষি উপদেষ্টা
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষকের উন্নতি না হলে কৃষির উন্নতি হবে না। আর কৃষির উন্নতি না হলে দেশের উন্নতি হবে না। কৃষির উন্নতি নিয়ে সরকার কাজ করছে।
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষকের উন্নতি না হলে কৃষির উন্নতি হবে না। আর কৃষির উন্নতি না হলে দেশের উন্নতি হবে না। কৃষির উন্নতি নিয়ে সরকার কাজ করছে।
ইলিশ মাছের স্বাদে সবাই মুগ্ধ। ঘরোয়া আয়োজন কিংবা স্পেশাল ডিনারে এ সময় পাতে রাখতে পারেন ইলিশ পোলাও। একবার খেলে এর স্বাদ সব সময় মুখে লেগে থাকবে। জেনে নিন কীভাবে ঝটপট তৈরি করবেন বিশেষ এই পদ। রইলো রেসিপি-
পটুয়াখালীর কলাপাড়ায় এক জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ২৮০ গ্রাম ওজনের একটি ইলিশ। পরে এটি ছয় হাজার ৮৪০ টাকায় বিক্রি করা হয়।
'ইলিশ সামুদ্রিক মাছ। ডিম ছাড়ার জন্য মিঠা পানিতে আসে। তাই প্রজনন সময়ে ইলিশকে ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে। তাহলে আমরা দেশের চাহিদা মিটিয়ে ইলিশ বিদেশে রপ্তানি করতে পারবো।'
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশ শিল্পের ওপর নির্ভরশীল কয়েক হাজার পরিবার। বাঁশ দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে তা বাজারে বিক্রি করে তাদের সংসার চলছে। এর মধ্যে আছে ঝুড়ি, খালই, খাঁচাসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস। কিন্তু দাদন ও স্থানীয় ব্যবসায়ীদের প্রভাবে উপযুক্ত মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ইলিশ পাচারের সময় ভারতীয় ট্রাকসহ চালককে আটক করেছে বিজিবি। এসময় ১৭ কেজি ৬০০ গ্রাম ইলিশ জব্দ করা হয়।
নড়াইলে সাপের কামড়ে এনি রায় (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ঈদে আমরা আনন্দ করবো আর পূজায় ভয় পাবো এটা হয় না। সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে ভালো একটা পূজা করতে পারবো।
পাবনার ঈশ্বরদীতে গত ১৫ দিনে পদ্মার পানি দুই দফা বেড়েছে। ২৬ সেপ্টেম্বর পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা পরিমাপ করা হয় ১২ দশমিক ৩৮ মিটার। যা ছিল চলতি বছরের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির সর্বোচ্চ উচ্চতা। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পানি কমতে থাকে। ৩ অক্টোবর পানির উচ্চতা পরিমাপ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে সোহেল রানা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ অক্টোবর) সকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বেনাপোল বন্দর দিয়ে এক সপ্তাহে ১৩১ ট্রাকে ৪১১ টন ৩০০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। শনিবার (৫ অক্টোবর) ১৩ ট্রাকে করে ৪২ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে বলে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির।
আমলকির স্বাস্থ্য উপকারিতা অনেক, এ কথা কমবেশি সবারই জানা। জানলে অবাক হবেন, একটি ছোট আমলকিতে থাকে একটি কমলার চেয়েও বেশি ভিটামিন সি। আর শরীরে ইমিউনিটি বাড়াতে ভিটামিন সি গ্রহণের বিকল্প নেই। তাই নিয়মিত পান করতে পারেন আমলকির রস।
গ্রামাঞ্চলে হাঁস-মুরগি পালনকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। কেননা এটি অনেকের আয়ের প্রধান উৎস হতে পারে। তবে হাঁস-মুরগি পালনকারীরা নানা সমস্যায় পড়েন, যা ক্ষতির কারণ হিসেবে দেখা দেয়। বার্ড ফ্লু তার মধ্যে একটি। এতে খামারের সব হাঁস-মুরগি মরতে শুরু করে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার দেবনগর ইউনিয়নের নন্দগছ এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে সেটি রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশ আমাদের সম্পদ। অথচ ইলিশের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ সেটি খেতে পারে না। এটা বড় ধরনের অন্যায়। এ অন্যায় থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি সে চেষ্টা করতে হবে।
চাঁপাইনবাবগঞ্জে আম বাগান থেকে ১৭টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। শনিবার (৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের দক্ষিণ শহর বিনোদন পার্কের পাশের একটি আম বাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
আপেলের স্বাস্থ্য উপকারিতা অনেক। এজন্য কথায় বলে, প্রতিদিন একটি করে আপেল খেলে কোনো রোগই ধারে কাছে ঘেঁষে না। আসলে আপেলের মধ্যে বহু পুষ্টি উপাদান আছে।
সুগন্ধি চালের পথিকৃৎ দিনাজপুর জেলায় সুগন্ধি চাল বিক্রিতে ধস নেমেছে। গত আমন ও বোরো দুই মৌসুমে চাল বিক্রি করতে না পারায় শত শত মেট্রিক টন চাল পড়ে রয়েছে অবিক্রিত অবস্থায়।
• ৩ বছর পর প্রতি গাছে ফল ধরে ৬-৭ কেজি• প্রতি কেজি কফির দাম ৮০-১০০ টাকা• প্রতি একরে গাছ লাগানো যায় ৬০০-৭০০টি• বছরে ৬০০ গাছ থেকে উৎপাদন ৩-৫ হাজার কেজি• বছরে ১ একর জমি থেকে আয় ৩-৫ লাখ টাকা
সীমান্ত ঘেঁষা উপজেলা হাকিমপুর। এ উপজেলায় এরই মধ্যে শুরু হয়েছে ধান কাটা উৎসব। পারিশ্রমিক ছাড়া খড়ের বিনিময়ে ধানগুলো কেটে দিচ্ছেন শ্রমিকরা। এতে করে শ্রমিক-মালিক উভয়ই খুশি। ধান কাটা শেষে আগাম জাতের আলুর জমি প্রস্তুত করবেন চাষিরা।
লক্ষ্মীপুরের রায়পুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা ও মৎস্য চাষীদের মাঝে মাছ বিতরণ করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবাররে মাঝে সার ও খাদ্যসহ মুরগী, সিমের চারাসহ বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়।
দিনাজপুরে ৪০০ থেকে দুই হাজার ২০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) শহরের বাহাদুর বাজার ঘুরে এ চিত্র জানা গেছে।
পাবনায় জালে পেঁচানো সাপের কামড়ে জাহেদ আলী খাঁ (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে তিনি মারা যান।
কুড়িগ্রামে শখের বশে ড্রাগন চাষ করে বাণিজ্যিক চাষাবাদের স্বপ্ন দেখছেন খোরশেদ আলম। শুরুতে ৩০টি গাছ থেকে এখন তার বাগানে ২ হাজারের বেশি ড্রাগন গাছ। বছরে লক্ষাধিক টাকার ড্রাগন ফল বিক্রি করেন তিনি। খোরশেদ আলম কুড়িগ্রাম পৌর শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুরাতন হাসপাতালপাড়া গ্রামের ব্যবসায়ী দবির উদ্দি
চাঁদপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, অন্য যে কোনো সময়ের তুলনায় এবারের অভিযান কঠোরভাবে পরিচালনা করা হবে। অন্য বছরের তুলনায় এ বছর মা ইলিশ সংরক্ষণ অভিযানে আমরা কঠোরভাবে মনিটরিং করবো। অভিযান চলাকালে আমরা কোনো জেলেকে নদীতে নামতে দিবো না। যদি কেউ আইন অমান্য করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্য
চিকিৎসক হয়েও নাগরিক জীবনে নিজেকে সুস্থ রাখার প্রেসক্রিপশন হিসাবে বেছে নিয়েছেন ছাদকৃষিকে। পাঁচ বছরের অনুশীলনে তিন স্তরে গড়ে ওঠা আয়োজনটি দিচ্ছে সবুজ সৌন্দর্য্য আর রকমারি ফসল। উদ্যোক্তা বলছেন, ছাদকৃষি দ্রুত সম্প্রসারণে প্রয়োজন সরকারের বাস্তবমুখী পদক্ষেপ।
যশোরের বেনাপোল বন্দর দিয়ে গত পাঁচদিনে ৯১ ট্রাকে করে ভারতে ২৭৭ টন ৩০০ কেজি ইলিশ রপ্তানি হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকেলে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির এ তথ্য জানান।
পাবনার ঈশ্বরদীতে পরপর ৩ দফা অতিবৃষ্টির ফলে আগাম শিমের ফলন বিপর্যয় হয়েছে। উপজেলার ৯১০ হেক্টর জমির অধিকাংশ পানিতে ডুবে যাওয়ায় পোকার আক্রমণে গোড়া পচে যাচ্ছে। পাতা শুকিয়ে হলুদ হয়ে গেছে। ঝরে গেছে ফুল। ফলে মারাত্মক ফলন বিপর্যয় দেখা দিয়েছে। গত বছর এ মৌসুমে প্রতিদিন ১ বিঘা জমিতে ৪০-৫০ কেজি শিম সংগ্রহ করা যে
ইলিশ মাছের স্বাদ ও গন্ধ সবাইকে মুগ্ধ করে। এই মাছে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান। যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এখনই সময় ইলিশ খাওয়ার।
চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ তীরবর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে ঐতিহাসিক দেয়াং পাহাড়। প্রাচীন এ পাহাড় বুনো এশিয়ান হাতির আবাসস্থল। পাহাড়ে অপরিকল্পিত বসতি স্থাপন, শিল্প স্থাপনা নির্মাণে সংকুচিত হয়েছে হাতির সে জগৎ। নিজেদের করিডোরে মানুষের আনাগোনা সহ্য করছে না সবচেয়ে বড় স্থলচর প্রাণীটি।
আহত অবস্থায় ঈগলটি উদ্ধার করে সেবা-শুশ্রুষায় সুস্থ করে তুলেছিলেন প্রাণিপ্রেমী রাজবাড়ীর সাংবাদিক লিটন চক্রবর্তী। পরে পাখিটি প্রকৃতিতে অবমুক্ত করার আগেই হঠাৎ একদিন সবার অগোচরে উড়ে চলে যায়। এরপর পাখিটির আশা ছেড়েই দিয়েছিলেন লিটন চক্রবর্তী। ভাবেননি কখনো আবার এর দেখা পাবেন। তবে সবাইকে অবাক করে দিয়ে সম্প্রত
ঝালকাঠির পেয়ারার সুখ্যাতি ছিল। এবার যোগ হলো আমড়ার নাম। জেলার ২ শতাধিক গ্রামে আমড়া গাছ লাগিয়ে অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার স্বপ্ন দেখছেন সেখানকার চাষিরা। দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও যাচ্ছে ঝালকাঠির আমড়া, দাবি আমড়া চাষিদের।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের (এসইউপি) ক্ষতিকর প্রভাব থেকে সরে আসা এখন সময়ের দাবি। একবার ব্যবহার্য প্লাস্টিক পরিত্যাগ করে পৃথিবীকে সবার জন্য নিরাপদ করতে হবে। নিষিদ্ধ পলিথিন আজ
বর্ষা এলেই ইলিশ মাছের চাহিদা বেড়ে যায়। এ সময় সহজলভ্য হয়ে ওঠে জাতীয় এই মাছ। শুধু স্বাদেই নয়, স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী এই মাছ। বর্ষায় প্রায় প্রতিদিনই সবার ঘরে ইলিশের বাহারি পদ রান্না হয়। তবে দৈনিক ইলিশ মাছ খেলে কী হয় তা হয়তো অনেকেরই অজানা।
চলনবিল নাম শুনলেই গা ছমছম করে। থইথই জলে উথালপাথাল ঢেউয়ের কথা ভেবে। তবে চলনের এ রূপ বর্ষার। ষড়ঋতুর এই দেশে প্রতি ঋতুতে ভিন্ন ভিন্ন রূপ নেয় চলনবিল। বর্তমানে এ বিলে প্রাকৃতিক জলাশয়ে জন্ম নেওয়া শামুক কুড়িয়ে জীবিকা নির্বাহ করছেন নিম্ন আয়ের হাজারও মানুষ। বিলাঞ্চলে তেমন কাজ না থাকায় কর্মহীন এসব মানুষ এ উপা
উত্তরের জেলা দিনাজপুরে টানা কয়েকদিনের বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে ধানের চারা। এতে লোকসান পোষাতে এসব চারা কেটে বাজারে গো-খাদ্য হিসেবে বিক্রি করছেন কৃষকরা।