হরিণ শিকারের ফাঁদসহ ৩ জেলে আটক
সুন্দরবনে হরিণ ও মাছ শিকারের প্রস্তুতিকালে তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় তাদের কাছ থেকে নৌকা, জাল ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।
সুন্দরবনে হরিণ ও মাছ শিকারের প্রস্তুতিকালে তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় তাদের কাছ থেকে নৌকা, জাল ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।
আর্জেন্টিনার ফুটবলার লিওনেল আন্দ্রেস মেসি, যিনি লিও মেসি নামে পরিচিত। তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তার জীবনযাপন ও বাড়ি-গাড়ি নিয়ে অনেকের মধ্যেই জানার আগ্রহ আছে।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদ উদ্দিনসহ কয়েকজন একটি দলছুট হরিণ জবাইয়ের পর মাংস ভাগাভাগি করে নিয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ফরিদ নিজেই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে চরগাজীর বয়ারচর এলাকায় হরিণটি জবাই করা হয়।
হবিগঞ্জে বোরো ধানে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে হাওরের বিস্তীর্ণ এলাকাজুড়ে নষ্ট হয়ে গেছে ব্রি-২৮ জাতের ধান। কাটার মৌসুমে এসে দেখা যাচ্ছে কোনো ধানেই চাল নেই। আছে শুধু খোসা। চারাসহ ধানগুলো সাদা হয়ে গেছে। সব হারিয়ে এখন পরিবার পরিজন নিয়ে টিকে থাকা দায় হয়ে পড়েছে কৃষকদের।
এইচ এম. ইমরান হোসাইন
ইচ্ছাশক্তি, মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে মালচিং পদ্ধতিতে হাইব্রিড শসা উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন কলেজছাত্র মনজুরুল আহসান। তিনি যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। মালচিং পদ্ধতিতে শসার বাম্পার ফলনকে এরই মধ্যে পরিচিত করেছেন সাফল্যের মাধ্যমে।
নাগরিক জীবনকে ছন্দময় ও অর্থবহ করে তোলার প্রয়োজনে আজকাল অনেকেই ভবনের ওপরেও কৃষির অনুশীলন করছেন। পারিবারিক পুষ্টি যোগান আর নতুন প্রজন্মের বিনোদনের ক্ষেত্র হিসেবেও তারা ব্যবহার করছেন ছাদকৃষিকে।
বাহারি রঙের বিদেশি সবজি ক্যাপসিকাম। ভিটামিন 'এ' ও 'সি' সমৃদ্ধ এ সবজির বড় ক্রেতা শহরাঞ্চলের বড় বড় হোটেল ও রেস্তোরাঁ। কম পরিশ্রমে অধিক লাভবান হওয়ায় চাষিদের কাছেও কদর বাড়ছে ক্যাপসিকাম চাষের। ফুলের রাজধানী যশোরের গদখালীতে এবার লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকাম চাষে সাড়া ফেলেছেন কৃষক মনজুর আলম।
অনুকূল আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় মেহেরপুরে সজনে ডাটার ফলন ভালো হয়েছে। জেলার প্রতিটি গ্রামে বাড়ির পাশে, পতিত জমিতে, রাস্তার পাশে প্রতিটি সজনে গাছের শাখা-প্রশাখা নুয়ে পড়ছে ডাটার ভারে। তবে জেলায় এ সবজির বাণিজ্যিক চাষ এখনো শুরু হয়নি।
কৃষিতে শ্রমিক স্বল্পতায় শ্রমঘন কাজগুলোতে যন্ত্রের ব্যবহার দিন দিন বাড়ছে। ধান চাষাবাদের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে বীজ ছিটানো ও চারা রোপণ অন্যতম। প্রচলিত পদ্ধতিতে ধানের চারা রোপণে অধিক শ্রমিকের প্রয়োজন হয়। এসব বিবেচনায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবন করেছে সিড সোয়ার মেশিন। এরই মধ্যে
চৌদ্দ বছর ধরে ক্ষুধার্ত পশু-পাখির খাদ্যের যোগান দিচ্ছেন গাজীউল ইসলাম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক (টিএসসি) কেন্দ্রের উচ্চমান সহকারী।
নওগাঁয় এবার আমের মুকুলে ছেয়ে গেছে। মুকুল থেকে এখন গুটি বেরোচ্ছে। কিন্তু এখনো বাগান কিনতে আসেননি ব্যাপারীরা। দুশ্চিন্তায় পড়েছেন বাগান চাষিরা। তাই গুটি রক্ষায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। প্রতিনিয়ত কীটনাশক ও পানি স্প্রে করছেন তারা।
মো. মোজার মিয়া (৪৮), পেশায় একজন দিনমজুর। তিনি সাপুড়ে কিংবা সাপের খেলাও দেখান না। তবে দীর্ঘ ১৫ বছর ধরে জ্যান্ত সাপ, বিচ্ছু, গরুর কাঁচা রক্ত ও ভূরি খেয়ে আসছেন তিনি। শুধু তাই নয়, ক্ষেতে ছিটানো কীটনাশক খেয়েও স্বাভাবিক জীবনযাপন করছেন। এসবের কারণে সমাজের কাছে সমালোচনার পাত্র হয়েছেন মোজার। তিনি 'মানসিক বিক
ভারতে পাচারের সময় কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা থেকে ৯টি গুইসাপ জব্দ করেছে বিজিবি। শনিবার (১ এপ্রিল) গুইসাপগুলো বন কর্মকর্তার কাছে হস্তান্তর করার পর সেগুলো বনে অবমুক্ত করা হয়েছে।
পাবনার ভাঙ্গুড়ায় খামার থেকে এক বস্তা মুরগির খাদ্য 'ফিড' চুরির অভিযোগে দুই ব্যক্তিকে ৪ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন গ্রাম প্রধানরা। গত ২৩ মার্চ উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এক সপ্তাহ ধরে ঘটনাটি চাপা থাকলেও শনিবার (৩১ মার্চ) জানতে পারেন গণমাধ্যম কর্মীরা। ঝবঝবিয়া গ্রামের বা
চলছে চৈত্র মাস। এরইমধ্যে গাছে গাছে আসতে শুরু করেছে আমের গুটি। তবে গত বছরের তুলনায় ফজলি ও আশ্বিনা আমের গাছে মুকুল বেশি এলেও তেমন গুটি নেই। এতে আমের ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
আগামী শুক্রবার (৩১ মার্চ) ও শনিবার (১ এপ্রিল) পর্যন্ত ঝড় ও শিলা বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। এ ঝড় ও শিলা বৃষ্টিতে মাঠে থাকা ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। এ ক্ষতির হাত থেকে ফসল রক্ষায় কৃষক ভাইদের করণীয় জানিয়েছে কৃষি তথ্য সার্ভিস।
যেসব অসাধু ব্যবসায়ী ব্রয়লার মুরগির বাজারে সিন্ডিকেট তৈরি করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। অন্যথায় সারাদেশে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করা হবে বলেও জানিয়েছে তারা।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধানক্ষেত দেখতে গিয়ে সাপের কামড়ে আয়নাল হক (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
ঘনবসতিপূর্ণ নগরে পরিবেশ দূষণমুক্ত রাখতে এবং বিশুদ্ধ ফসল প্রাপ্তির লক্ষ্যে এখন অনেকেই যুক্ত হচ্ছেন ছাদকৃষি চর্চায়। এমনি এক উদ্যোগ নিয়েছেন নারায়গঞ্জের ইব্রাহিম চেঙ্গিস ও সাবরিনা দম্পতি।
দেশের ব্রয়লার মুরগির বাজারে অস্থিতিশীলতার জন্য 'গুটিকয়েক' করপোরেট কোম্পানিকে দুষছেন প্রান্তিক খামারিরা। তাদের অভিযোগ, প্রান্তিক খামারিদের মুরগি বিক্রির উপযোগী হলেই হঠাৎ দাম কমিয়ে দেন করপোরেট কোম্পানিগুলো। এতে একের পর এক লোকসান গুনতে হচ্ছে তাদের। মূলত বড় কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হতে 'বাধ্য' করতেই এ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অসুস্থ মুরগি কিনে অতিরিক্ত লাভে বিক্রির দায়ে এক ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় শতাধিক অসুস্থ ও মরা মুরগি মাটিতে পুঁতে ফেলা হয়।
চাঁদাবাজি কিংবা মানুষের কাছ থেকে টাকা তোলার পরিবর্তে কৃষিকাজ করছে গাজীপুরের তৃতীয় লিঙ্গের একদল মানুষ (হিজড়া)। তারা তাদের ক্ষেতে ফলাচ্ছেন ধানসহ নানা সবজি। নিজের পায়ে দাঁড়িয়ে সমাজে তাদের অপবাদ ঘোঁচাতে চান তারা।
দিনাজপুর সীমান্তে নীলগাইয়ের পর এবার ভারত থেকে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এসেছে মুখপোড়া হনুমান। কয়েক দিন থেকে হিলি বিরামপুর সীমান্ত এলাকায় হনুমানটিকে বিচর করতে দেখা গেছে। এলাকাবাসীর অত্যাচারে এটি খাবার না পেয়ে অনেকটা ক্লান্ত।
নড়াইলে হাতি দিয়ে চলছে প্রকাশ্য চাঁদাবাজি। কখনো সড়কে দাঁড়িয়ে আবার কখনো ছোট-বড় বাজারে ঢুকে হাতি দিয়ে টাকা তোলা হচ্ছে। কেউ কেউ খুশি হয়ে টাকা দিলেও অনেকে হাতির ভয়ে বা চক্ষুলজ্জার খাতিরে টাকা দিতে বাধ্য হচ্ছেন। এভাবে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত টাকা আদায় করছেন মাহুতরা (হস্তিচালক)।
বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ১২শ-১৩শ টাকায়। কিন্তু সরকারিভাবে প্রতি মণ ধানের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০ টাকা। বাজার দরের চেয়ে সরকারি মূল্য কম হওয়ায় ধান সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি খাদ্য বিভাগ। তবে চাল সংগ্রহে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করেছে জেলা খাদ্য অধিদপ্তর।
রমজান শুরুর আগ মুহূর্তে ব্রয়লার মুরগির বাজারে আগুন লাগলেও স্বস্তি ফিরতে বেশি সময় লাগেনি। গত এক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে কমছে ব্রয়লারের দাম। গত তিনদিনে এ দাম কমেছে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত। তবে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে ডিমের দামে। বাজারে গত তিনদিনে ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে
কুড়িগ্রামে লুৎফর রহমান নামের এক এনজিওকর্মীর চলন্ত মোটরসাইকেলের মিটার বক্স থেকে বিষধর সাপ বের হয়েছে। তবে তার কোনো ক্ষতি হয়নি। দ্রুত মোটরসাইকেলটি দাঁড় করিয়ে প্রাণে বেঁচে যান তিনি।
পতিত জমি আবাদের আওতায় আনতে এবং তৈলবীজ উৎপাদনে কৃষককে উদ্বুদ্ধ করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ময়মনসিংহের মুক্তাগাছায় বিশেষ উদ্যোগ নিয়েছেন। শহরের পতিত একখণ্ড জমিতে গড়ে তুলেছেন সূর্যমুখীসহ মৌসুমী সবজির বাগান।
সরকারি তদারকি না থাকায় হরিলুট চলছে দেশের পোলট্রি খাতে- এমন অভিযোগ করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন। সংগঠনটির দাবি, এই খাতের করপোরেট প্রতিষ্ঠানগুলো গত ৫২ দিনে মুরগি ও বাচ্চার দাম বাড়িয়ে ৯৩৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
মৌলভীবাজারে বিষ মিশ্রিত মৃত ছাগল খেয়ে ১৩টি বিপন্ন প্রজাতির শকুনের মৃত্যু হয়েছে। এ সময় বেশ কয়েকটি শিয়াল, কুকুর ও বিড়ালেরও মৃত্যু হয়েছে।
ছাদকৃষি পরিসরেও সৃষ্টি করা যেতে পারে বাণিজ্যিক উৎকর্ষ। মানসিক অবসাদ দূর করা থেকে শুরু করে জীবনে ইতিবাচক অনেক কিছুই যুক্ত করা যেতে পারে ছাদকৃষিতে। পাশাপাশি নিশ্চিত হতে পারে পারিবারিক পুষ্টি।
রংপুর বিভাগের আট জেলার মধ্যে সাত জেলায় এক ছটাকও ধান কিনতে পারেনি খাদ্য বিভাগ। আট জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৬২ হাজার ৩৪৪ মেট্রিক টন নির্ধারণ হলেও সংগ্রহ হয়েছে মাত্র ৩ মেট্রিক টন ধান।
আউশ ধান ও পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওয়ায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় সাড়ে ৭ হাজার কৃষকের মাঝে ধান ও পাটের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
ব্রয়লার মুরগির দাম ২০০ টাকার বেশি হওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান।
শেরপুরের নিভৃত পল্লীর কৃষক সেন্টু হাজং। উদ্ভাবন করেছেন ২৩ জাতের নতুন ধান। এরই মধ্যে তার উদ্ভাবিত ধান চাষ করে সফলতা পেয়েছেন স্থানীয় কয়েকশো কৃষক। তাই জেলার বিভিন্ন বাজারে এসব জাতের চাহিদা বাড়ছে প্রতিনিয়ত।