বৃষ্টির পানিতে নিমজ্জিত, ধানের চারা এখন গো-খাদ্য
উত্তরের জেলা দিনাজপুরে টানা কয়েকদিনের বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে ধানের চারা। এতে লোকসান পোষাতে এসব চারা কেটে বাজারে গো-খাদ্য হিসেবে বিক্রি করছেন কৃষকরা।
উত্তরের জেলা দিনাজপুরে টানা কয়েকদিনের বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে ধানের চারা। এতে লোকসান পোষাতে এসব চারা কেটে বাজারে গো-খাদ্য হিসেবে বিক্রি করছেন কৃষকরা।
দিনাজপুরের ফুলবাড়ীতে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছে একটি মুখপোড়া হনুমান। উপজেলা শহরের বাসাবাড়ি, দোকানপাট থেকে খাবার তুলে নিচ্ছে হনুমানটি। কয়েকদিন ধরে শহরের নিমতলাসহ বিভিন্ন এলাকায় হনুমানটি অবস্থান করতে দেখা যায়।
দিনাজপুরের সেন্ট ফিলিপস্ হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে প্রায় আড়াই কেজি ওজনের সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২ লাখ টাকা।
দায়িত্ব পালনের সময় দিনাজপুরে সাপের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক পুলিশ সদস্য। শুক্রবার সকালে বিরামপুরের দিওড় বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
দিনাজপুরের বিরামপুরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দাম। প্রতি কেজি চালের দাম ৪ থেকে ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। মিল মালিকদের সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে বলে অভিযোগ চাল ব্যবসায়ীদের।
গত বোরো মৌসুমের চেয়ে এবারের বোরো মৌসুমে ধানের দাম বেশি হওয়ার পরও সার কীটনাশকের দাম ও সেচ খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা লোকসানের মুখে পড়েছেন। বোরো ধান চাষ করে বড় লোকসানের মুখে পড়েছেন চুক্তি নিয়ে জমি চাষ করা কৃষকেরা।
সাম্প্রতিক রাসেলস ভাইপার আতঙ্কের মধ্যে দিনাজপুরে সাপের কামড়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে তারা কেউই রাসেলস ভাইপারের কামড়ে মারা যাননি বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।
দিনাজপুরের বোচাগঞ্জে সাপের কামড়ে ভাদুরী বেওয়া (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ছাতইল ইউনিয়নের শীবতলী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত জিতেন চন্দ্র রায়ের স্ত্রী।
গাছে থোকায় থোকায় ঝুলছে রসালো লিচু। তবে এখনো পরিপূর্ণ লাল হয়নি। তারপরও ভালো দাম পেতে বাজারে লিচু তোলা শুরু করেছেন চাষি, বাগানি ও ব্যবসায়ীরা। দিনাজপুর শহরের লিচুর সবচেয়ে বড় বাজারসহ শহরের বিভিন্ন স্থানে লিচু বিক্রি হতে দেখা গেছে।
দিনাজপুরের বিরামপুরে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে সালমান রনি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
চলতি বছর মধু উৎপাদনের মৌসুম শেষ হলেও দিনাজপুরে অফ সিজনে শসা ফুলে নতুন সম্ভাবনা দেখছেন মৌচাষিরা। শসা ফুল থেকে মধু আহরণে সফলতা পেয়েছেন দিনাজপুরের তরুণ মৌ খামারি রাকিব হাসান রিফাত। এরইমধ্যে তিনি শসা ফুলের মধু আহরণ করে বাজারজাত করতে শুরু করেছেন।
দিনাজপুরের বিরামপুরে আড়াই কেজি সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৯ মে) গভীর রাতে উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত থেকে বিষগুলো উদ্ধার করা হয়।