রাজশাহীতে একদিনে শিয়ালের কামড়ে আহত ৮
রাজশাহীর দুই উপজেলায় একদিনে শিয়ালের কামড়ে নারীসহ আটজন আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রাজশাহীর দুই উপজেলায় একদিনে শিয়ালের কামড়ে নারীসহ আটজন আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিলা কাচারিপাড়ার কৃষক শরৎচন্দ্র দাস। শীতের সকালে নিজ বসতবাড়িতে রোদ পোহাচ্ছিলেন। এ অবস্থায় হঠাৎ একটি শিয়াল তার ওপর আক্রমণ করে।
পরিবেশ২০২৪ সালের ২৭ অক্টোবর সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নসহ কয়েকটি এলাকায় একটি শিয়াল ৬০ বছরের এক নারী ও ১৪ বছরের এক কিশোরসহ সাতজনকে কামড়ায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সবাইকে চিকিৎসা দেয় এবং তিনজনকে জামালপুর সদর হাসপাতালে পাঠায়।
বর্ষার শেষ মৌসুমে চাঁদপুরে সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন সাপে কাটা রোগীরা। ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অর্ধশত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুসহ ১১ জন সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন।
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিষধর সাপের কামড়ে আফজাল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আফজাল ওই গ্রামের মো. মিলন মিয়ার বড় ছেলে।
নোয়াখালীর চাটখিলে বিষধর সাপের কামড়ে ফরহাদ হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
জমিতে জাগ দেওয়া পাট সরানোর সময় বিষধর গোখড়া সাপের কামড়ে আহত হন ৫৫ বছর বয়সী মুরশিদা খাতুন। এরপর তিনি জীবিত সাপটি ধরে নিয়ে বাড়ি ফেরেন। পরে পরিবারের লোকেরা সাপটিকে প্লাস্টিকের কৌটায় আটকে রোগীসহ হাসপাতালে নিয়ে যান।
ভারতের উত্তর প্রদেশের ফতেহপুরে ২৪ বছর বয়সী এক তরুণ দাবি করেছেন, গত ৪০ দিনের মধ্যে তাকে অন্তত সাতবার সাপে কামড় দিয়েছে। ওই তরুণের নাম বিকাশ দুবে।
ঝিনাইদহের কোটচাঁদপুরের তালিনা গ্রামে সাপের কামড়ে আব্দুর রাজ্জাক (৫৮) নামের একজনের মৃত্যু হয়েছে।
যশোরের এক গ্রামে 'সাপের কামড়ে' অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন রোগীরা। অসুস্থদের দাবি, 'জিন সাপে তাদের কামড়েছে।' গত এক সপ্তাহে অজানা এই সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন অন্তত ৩০ ব্যক্তি। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। বাকিরা স্থানীয় ওঝা ও কবিরাজের কাছে চিকিৎসা নিয়েছেন।
মাদারীপুরের শিবচরে একই দিনে তিন কৃষককে সাপে কামড় দিয়েছে। এদের মধ্যে দুজন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। অপরজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে দুজন মারা গেছেন। রোববার (৭ জুলাই) ভোরে উপজেলার চৌটাকী ও বামুনিয়া নিটাল ডোবা এলাকায় তাদের সাপ দংশন করে।
কামড় দেওয়া রাসেলস ভাইপার মেরে বস্তায় করে ফের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন মো. রুবেল (২৬) নামের এক যুবক।