ভুট্টার বাম্পার ফলনের আশায় বুক বাঁধছেন চাষিরা
চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের আশাবাদী মানিকগঞ্জের কৃষকরা। অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাবেন বলে আশা করছেন।
চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের আশাবাদী মানিকগঞ্জের কৃষকরা। অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হওয়ায় স্বল্প খরচে যথাসময়ে কৃষকরা এবার ভুট্টার বাম্পার ফলন পাবেন বলে আশা করছেন।
আপেল, আঙুর, নাশপাতি, কমলা, মাল্টাসহ বিভিন্ন ধরনের তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক কমিয়েছে সরকার। এসব ফল আমদানিতে ২৫ শতাংশের অতিরিক্ত সম্পূরক শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে বাজারে এসব ফলে দাম কমতে পারে বলে আশা করা হচ্ছে।
'খামারি' নামের একটি অ্যাপস তৈরি করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। এই অ্যাপসের মাধ্যমে কৃষক জমিতে দাঁড়িয়ে কোন ফসল ভালো হবে এবং কি পরিমাণ সার ও কীটনাশক দিতে হবে তা নির্ধারণ করতে পারবেন।
কৃষিখাত আধুনিকায়নের লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এলাহাবাদে কৃষিযন্ত্র তৈরি করার কারখানা স্থাপন করেছে বাংলামার্ক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। সেখানে নিত্যনতুন নানা কৃষিযন্ত্র তৈরি করা হচ্ছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ সংযোজন 'ব্রি গ্রেইন কালেক্টর'। যা দিয়ে চাতাল থেকে ধান গম সংগ্রহ করা যাবে।
এগ্রোটেকটানা বৃষ্টি বা বন্যায় আমনের বীজতলা নষ্ট হলে ড্রাম সিডারে কাদা জমিতে অঙ্কুরিত বীজ সারিতে বোনা যায়; ব্রির পরীক্ষায় রোপণের চেয়ে ফলন বেশি হয়েছে, ধান পেকেছে ১০ থেকে ২০ দিন আগে।
নাটোরে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) উদ্ভাবিত ৪৬ জাতের আখ চাষ করে বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য। রোগবালাইমুক্ত বীজের মাধ্যমে কৃষকেরা অন্য জাতের আখের চেয়ে বেশি ফলন পাচ্ছেন। প্রতি বিঘায় ৪৫০ মণ থেকে ৬০০ মণ পর্যন্ত আখ উৎপাদন হচ্ছে। ফলে কৃষকেরা ৪৬ জাতের আখ উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন। পরীক্ষাম
আখের সঙ্গে সাথী ফসল চাষ, বিক্রির টাকা সহজে প্রাপ্তিসহ প্রযুক্তিগত নানা সুবিধায় জয়পুরহাটে বেড়েছে আখচাষ। এতে উৎপাদন বেড়েছে জয়পুরহাট চিনিকলে। আগামীতে এই চাষ আরও বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছে চিনিকল কর্তৃপক্ষ।
সবজি চাষে রাসায়নিকের পরিবর্তে জৈব প্রযুক্তির ব্যবহারে সফল হয়েছেন পাবনার কৃষকেরা। এতে বিষমুক্ত সবজি উৎপাদনের পাশাপাশি কমেছে উৎপাদন খরচ। জৈব প্রযুক্তি সম্প্রসারণে সরকারি-বেসরকারি উদ্যোগের সফলতায় আগামীতে জেলায় সবজি চাষ শতভাগ রাসায়নিকমুক্ত করার প্রত্যাশা কৃষি বিভাগের।
মনে পড়ছে সেই আশির দশকে যখন পুকুরে মাছ চাষের কথা গ্রামের কৃষককে বলতাম তখন কৃষক অবাক হতো। বলত, মাছের আবার চাষ কী? চাষ তো হয় ধান-পাটের। কৃষক ধান-পাট ছাড়া আর কোনো কিছু চাষের কথা চিন্তা
এগ্রোটেকজাপানি বিজ্ঞানী ইয়ুইচি মোরি কিডনি ডায়ালাইসিসের ঝিল্লির প্রযুক্তি কাজে লাগিয়ে মাটি ছাড়াই পলিমার ফিল্মের ওপর সবজি ফলান; বিবিসির প্রতিবেদন অনুযায়ী এই পদ্ধতিতে প্রচলিত চাষের চেয়ে ৯০ শতাংশ কম পানি লাগে, কীটনাশক লাগে না।
এগ্রোটেকবোরো মৌসুমে ড্রাম সিডারে কাদা জমিতে অঙ্কুরিত বীজ সরাসরি সারিতে বোনা যায়; ব্রির বিজ্ঞানীর হিসাবে হেক্টরে বীজ লাগে প্রায় ২৫ কেজি, আর দুজনেই এক হেক্টর বুনতে পারেন।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের কানিহাটি গ্রাম। কৃষিনির্ভর এ গ্রামের দিগন্তজোড়া মাঠে এখন ধানক্ষেত। শিশির ভেজা বাতাসে দুলছে সোনালি ফসল। এই গ্রামেরই দুই বিঘা জমি ঘির
এগ্রোটেকধান-সবজির ন্যাপস্যাক স্প্রেয়ারে উঁচু আম, লিচু বা নারকেলগাছের মাথায় ওষুধ পৌঁছায় না; কোন স্প্রেয়ার কতদূর পৌঁছায়, কেনার আগে কী যাচাই করবেন এবং স্প্রের সময় কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, এফএও ও ডব্লিউএইচওর নির্দেশিকা থেকে জানুন।