পরিযায়ী পাখির কলতানে মুখরিত শিবরামপুর
শীত আগম‌নের শুরু‌তেই পরিযায়ী পাখির কলতানে মুখরিত হ‌য়ে উঠ‌ছে রাজবাড়ী সদর উপজেলার শিবরামপুর গ্রাম। লম্বা পা ও ঠোঁটের হালকা ধূসর বর্ণের দেখ‌তে পা‌খিগু‌লো। এদের ডানা ঝাপটানি ও কিচিরমিচির শব্দে প্রাণবন্ত করে তুলেছে পুরো এলাকার পরিবেশ।


