‘২০২৫ সালের মধ্যে ১ লাখ ৯২ হাজার হেক্টর ভূমিতে বনায়ন’
২০২৫ সালের মধ্যে ১ লাখ ৯২ হাজার হেক্টর ভূমিতে বনায়ন করা হবে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, এর মধ্যে প্রায় ৫২ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগান গড়ে তোলা হবে। এক লাখ ৪০ হাজার হেক্টর পাহাড়ি ও শাল বনাঞ্চল পুনঃবনায়ন করা হবে।
