সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬
ঢাকা৩৩°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৬%বাতাস ৬ কিমি/ঘ

সরিষা চাষ লাভজনক হওয়ায় আগ্রহী কৃষকরা

চলতি রবি মৌসুমে রেকর্ড পরিমাণ সরিষার আবাদ হয়েছে মাদারীপুর জেলায়। মৌসুমি সরিষা চাষ লাভজনক হওয়ায় আবাদে মনোযোগ দিয়েছে জেলার শিবচর উপজেলার কৃষকরা। এছাড়াও কয়েকদিন আগে ঘূর্ণিঝড় ব

চলতি রবি মৌসুমে রেকর্ড পরিমাণ সরিষার আবাদ হয়েছে মাদারীপুর জেলায়। মৌসুমি সরিষা চাষ লাভজনক হওয়ায় আবাদে মনোযোগ দিয়েছে জেলার শিবচর উপজেলার কৃষকরা। এছাড়াও কয়েকদিন আগে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত চাষিরা কম পুঁজিতে বেশি ফলন পাওয়ার আশায় সরিষা চাষ করেছেন।

জেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর জেলায় ১৪ হাজার ৫৯৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর চাষ হয়েছে ১৩ হাজার ২৮০ হেক্টর জমিতে। জেলার কৃষকরা স্থানীয় জাতের পাশাপাশি বারি সরিষা-৪, ৯, ১৪ ও ১৫, বিনা-৪ ও ১১, টরি-৭, এসএম-৭৫ সরিষার আবাদ করে লাভের মুখ দেখছেন।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে চাষ করা হয়েছে বিভিন্ন জাতের সরিষা। শিবচর উপজেলার উল্লেখযোগ্য বাঁশকান্দি, ভান্ডারীকান্দি, বহেরাতলা, উমেদপুর, ভদ্রাসন, পাচ্চর, বন্দরখোলা, কুতুবপুর, কাদিরপুর, দ্বিতীয়খণ্ড ইউনিয়নসহ কালকিনি উপজেলার চর কয়ারিয়া, বাঁশগাড়ী ও সাহেবরামপুর এলাকায় সরিষা চাষ করা হয়েছে। ফসলের মাঠের শোভাও বাড়িয়ে তুলেছে সরিষা ক্ষেত। মাঠের চারিদিক যেন হলুদে হলুদে পরিপূর্ণ। আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।

শিবচর উপজেলার কৃষক রতন মাদবর বলেন, ‘কয়েকদিন আগের ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষতি পুষিয়ে নিতে ৪ বিঘা জমিতে আগাম জাতের সরিষার চাষ করেছি। গত কয়েক বছর ধরেই ধান চাষে তেমন লাভ হয় না। আর এ কারণেই প্রতি বছরই লোকসান গুনতে হচ্ছে। তাই বিকল্প ফসল হিসেবে অন্য ফসলের পাশাপাশি সরিষা চাষের প্রতি আগ্রহী হয়েছি।’

একই উপজেলার বহেরাতলা গ্রামের কৃষক আজম শিকদার বলেন, ‘চলতি মৌসুমে সার, বীজ, কীটনাশক সরবরাহের পাশাপাশি প্রায় দুই বিঘা জমিতে সরিষার চাষ করেছি। সরিষার ফলন ভালো হয়েছে। ফুলও এসেছে। এখন ভালো ফলন আশা করছি। এরপর সরিষা তুলে নিয়ে ওই জমিতে বোরো ধান লাগাবো।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জিএমএ গফুর জানান, চলতি মৌসুমে জেলায় রেকর্ড পরিমাণ জমিতে সরিষার চাষ করা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার আবাদ থেকে কৃষকরা বাড়তি মুনাফা আয় করতে পারবেন। এছাড়া চলতি বছর বিঘাপ্রতি সরিষার পরিমাণ ধরা হয়েছে সাড়ে ৫ থেকে ৬ মণ।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

লাইভস্টক

ঢাকায় ব্রয়লার ১৯০ টাকা কেজি, খামারি পাচ্ছেন ১৩৪ টাকা; ডিমের ডজনে ফারাক ৫৩ টাকা

ঢাকার বাজারে ব্রয়লার মুরগি ১৯০ টাকা কেজি আর লাল ডিম ১৫৫ টাকা ডজন, অথচ খামার পর্যায়ে দাম ১৩৪ টাকা ও ১০২ টাকা; খাদ্য ও ওষুধের দাম বাড়ায় লোকসানে প্রান্তিক খামারিরা।

ঢাকা পোস্ট২৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফল

ঝিনাইদহের গৌরীনাথপুর বাজারে প্রতিদিন কোটি টাকার ড্রাগন ফল বেচাকেনা

ঝিনাইদহের মহেশপুরের গৌরীনাথপুর বাজার এখন ড্রাগন ফলের রাজধানী নামে পরিচিত; মৌসুমের এ সময়ে শতাধিক আড়তে প্রতিদিন কোটি টাকার ফল বিক্রি হচ্ছে, যাচ্ছে দেশের নানা প্রান্তে।

দেশ রূপান্তর২৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

রংপুরে হিমাগারে আলু রাখতে বস্তায় খরচ ৮২৫ টাকা, বিক্রি হচ্ছে ৬৬০ টাকায়

রংপুরে হিমাগার গেটে আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২ টাকায়; ৫৫ কেজির এক বস্তা আলু উৎপাদন ও সংরক্ষণে প্রায় ৮২৫ টাকা খরচ হলেও কৃষক পাচ্ছেন ৬৬০ টাকা।

সমকাল২৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)