সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

ঘাটাইলে সরকারি দামে মিলছে না সার, বস্তায় বাড়তি ৪৫০ টাকা পর্যন্ত

টাঙ্গাইলের ঘাটাইলে টিএসপির ৫০ কেজির বস্তা সরকারি দাম এক হাজার ৩৫০ টাকা হলেও ডিলাররা চাইছেন এক হাজার ৮০০ টাকা।

টাঙ্গাইলের ঘাটাইলে সরকার নির্ধারিত দামে সার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন কৃষকরা। তাঁদের ভাষ্য, ডিলাররা বাড়তি দাম চাইলেও এ বিষয়ে প্রশাসনের তেমন নজরদারি নেই।

উপজেলার পূর্বাঞ্চলের টিলার মাটিতে প্রধানত কলা, ড্রাগন, পেঁপে ও হলুদের চাষ হয়। এসব ফসলে টিএসপি ও ডিএপি সারের চাহিদা বেশি, কারণ টিএসপি মাটির ফসফরাসের ঘাটতি পূরণ করে, যা গাছের শিকড় মজবুত করে, সময়মতো ফুল ফোটায় ও ফসলের গুণগত মান বাড়ায়।

কৃষি অফিসের তথ্যমতে, উপজেলায় বিসিআইসির সার ডিলার ১৮ জন ও বিএডিসির ডিলার ২০ জন। ডিলারদের তথ্যমতে, এ মাসে ডিলারপ্রতি বরাদ্দ ছিল ইউরিয়া ৫৬০ বস্তা, টিএসপি ২৯, এমওপি ১০০ এবং ডিএপি ৫০ বস্তা।

সরকার নির্ধারিত দর অনুযায়ী ইউরিয়া ও টিএসপির ৫০ কেজির বস্তা এক হাজার ৩৫০ টাকা, এমওপি এক হাজার এবং ডিএপি এক হাজার ৫০ টাকায় ডিলারদের বিক্রি করার কথা। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এই দামে কোথাও সার মিলছে না।

কুশারিয়া গ্রামের তরুণ উদ্যোক্তা আবু সাইদ অনিক বলেন, সরকারি দামে সার কিনতে পারলে প্রতি মাসে কৃষকের ১৫ থেকে ২০ লাখ টাকা বেঁচে যেত। কৃষক নাসির উদ্দিন বলেন, ‘সরকারি মূল্যে এক ছটাক সারও কেনা যাচ্ছে না।’ গত ২ সেপ্টেম্বর সাগরদীঘি বাজারের বিসিআইসি ডিলার রাজীব এন্টারপ্রাইজে গেলে টিএসপির প্রতি বস্তার দাম চাওয়া হয় এক হাজার ৮০০ টাকা, ইউরিয়া এক হাজার ৪৬০ এবং পটাশ এক হাজার ১৩০ টাকা।

গত ১১ আগস্ট ভোক্তা অধিকারের অভিযানে বেশি দামে সার বিক্রির দায়ে ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তবে মালিক সঞ্জয় সাহা বলেন, ‘আমি সারের দাম বেশি রাখি না। কৃষকের ক্ষতি হয় এমন কাজ করি না।’ ধলাপাড়া বাজারে বিএডিসির ডিলার শান্ত এন্টারপ্রাইজে প্রতি বস্তা ইউরিয়া এক হাজার ৪৮০, ডিএপি এক হাজার ৬০০ ও পটাশ এক হাজার ১০০ টাকা দাম চাওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, ‘আমরা প্রতিনিয়ত সারের বাজার মনিটর করছি। কোনো ডিলার বেশি দামে সার বিক্রি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ ইউএনও মো. মাহমাদুল হাসান বলেন, এখন পর্যন্ত কৃষকদের পক্ষ থেকে অভিযোগ পাননি; অভিযোগ পেলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেবেন।

সূত্র: সমকাল (ঘাটাইল, টাঙ্গাইল প্রতিনিধি)

সমকালসূত্র

ফসল

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

খরিফে ধাক্কার পর রবি মৌসুমেও এল নিনোর শঙ্কা, ভারতের কৃষি জিডিপি সংকোচনের মুখে

বর্ষায় ১৩ শতাংশ কম বৃষ্টিতে খরিফ উৎপাদন কমেছে, মহারাষ্ট্র ও কর্ণাটকের ৪৯১টি তালুকে খরা ঘোষণা হয়েছে, ট্রাক্টর বিক্রি কমছে আর ছোলার দাম কেজিতে ১০০ রুপির দিকে। কৃষকেরা এখনও ত্রাণের অপেক্ষায়, লিখেছে রুরাল ভয়েস।

Rural Voice১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আগাম জাতের ধানে আকস্মিক বন্যার ক্ষতি কমছে সুনামগঞ্জের হাওরের ৩,০০০ পরিবারের

হাওর অঞ্চলে ইরির জলবায়ু-সহনশীল ধান মূল্যশৃঙ্খল প্রকল্প সরাসরি ৩,০০০ কৃষক পরিবারের কাছে পৌঁছেছে। নারীদের পরিচালিত পাঁচটি কমিউনিটি বীজ ব্যাংক হয়েছে, কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন দুই হাজারের বেশি কৃষক।

IRRI১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)