বিক্রির সময় ৩৫টি সুন্ধি কাছিম উদ্ধার
বগুড়ায় বিক্রির সময় ৩৫টি বিলুপ্তপ্রায় সুন্ধি কাছিম উদ্ধার করেছে সরকারি আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন 'তীর'। সোমবার সকাল ৯টার দিকে শহরের তিনমাথা এলাকা থেকে বন বিভাগের সহযোগিতায় কাছিমগুলো উদ্ধার করা হয়।
বগুড়ায় বিক্রির সময় ৩৫টি বিলুপ্তপ্রায় সুন্ধি কাছিম উদ্ধার করেছে সরকারি আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন 'তীর'। সোমবার সকাল ৯টার দিকে শহরের তিনমাথা এলাকা থেকে বন বিভাগের সহযোগিতায় কাছিমগুলো উদ্ধার করা হয়।
বাংলাদেশের গ্রামাঞ্চলে প্যাঁচা নিয়ে কিছু ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে। আছে কিছু গুজবও। তারা মনে করেন, লক্ষ্মীপ্যাঁচার ডাক অশুভ কিছুর বাহক। রাতে যে বাড়ির পাশে এ প্যাঁচা ডাকে, সে বাড়িতে হাজির হয় মৃত্যুদূত। কয়েক দিনের মধ্যেই ওই বাড়িতে মৃত্যু হয় কারও কিংবা ঘটে দুর্ঘটনা।
ঢাকার যাত্রাবাড়িতে চারতলা ভবনজুড়ে প্রাণিসম্পদের খামার গড়েছেন জাকির হোসেন নামের এক উদ্যোক্তা।
কৃষিকে পর্যটনের বাস্তবে রূপ দিয়েছেন কলেজ পড়ুয়া ছাত্রী। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে গড়ে তুলেছেন দেশি-বিদেশি শতাধিক প্রকার ফুলে শোভিত গাছে ঘেরা রেস্তোরা। এর উদ্যোক্তার এখন স্বপ্ন তার এ উদ্যোগকে আরও বহুদূর এগিয়ে নেওয়ার।
টাঙ্গাইলের মির্জাপুরে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১১ জন আহত হয়েছেন। বুধবার (১০ মার্চ) মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামে এই ঘটনা ঘটে।
দেশে মাছ চাষে এবার যুক্ত হয়েছে আইপিআরএস প্রযুক্তি। পুকুরে নদীর আবহ সৃষ্টি করে বিশাল আকারের মাছ চাষ প্রকল্প গড়ে তুলেছেন চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী আকবর হোসেন। রুক্ষ বরেন্দ্র অঞ্চল থেকে তিনি জানান দিচ্ছেন বড় পরিসরে বেশি ঘনত্বে মাছ চাষের আধুনিক প্রযুক্তির সাফল্য।
ঝালকাঠি জেলার চার উপজেলায় হঠাৎ করে ব্যাপক হারে দেখা দিয়েছে গরুর ক্ষুরা রোগ। এই রোগে জেলার বিভিন্ন গ্রামের খামারে ও কৃষকের কয়েক হাজার গরু আক্রান্ত হয়েছে।
ঝালকাঠিতে ঘাস না দিয়ে বাজারের ফিড খাওয়ানোয় রোগপ্রতিরোধ ক্ষমতা হারাচ্ছে প্রাণীরা। ফলে সহজেই স্ট্রোক করে প্রাণ হারাচ্ছে এই প্রাণীগুলো। গরুর ক্ষুরা চাল রোগের পাশাপাশি স্ট্রোক রোগ নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে খামারি এবং কৃষকরা।
সরকারি বাসভবনের ছাদে কৃষিচর্চা করছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেসবাহউদ্দিন। আজকের দিনে নাগরিকদের জন্য ছাদকৃষি এক অপরিহার্য উদ্যোগ বলে মনে করেন তিনি।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হোটেলগুলোতে বেশি টাকা দিলেই মেলে পরিযায়ী পাখির মাংস। দেশের যেকোনো প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকরা হোটেলে দুপুর কিংবা রাতের খাবার খেতে গেলে সেখানে বিশেষ খাবারের আইটেম হিসেবে দেখানো হয় অতিথির পাখির মাংস। শুধু তাই নয়, টাঙ্গুয়ার হাওরে যাওয়ার আগে ফোন করেও এইসব পাখির মাংস অগ্
পরিচর্যা পেয়ে সুস্থ হয়ে উঠছে গ্রামবাসীর হাতে ধরা পড়া বিলুপ্তপ্রায় নীলগাইটি। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিজিবির কান্তিভিটা সীমান্ত ক্যাম্পে গিয়ে এই দৃশ্য দেখা যায়।
শীত এলেই মৌলভীবাজারের বাইক্কাবিলে একটু উষ্ণতার জন্য আসে হাজারো পরিযায়ী পাখি। পাখিপ্রেমী আর দর্শনাথীদের প্রিয় জায়গা হয়ে ওঠে সংরক্ষিত এই জলাধার। পিয়ং, গিরি, বেলে, পাতি, পান সরালি, ধূসর, লালচে বক, রাজ সরালি, ফুলুরি, লেনজা হাঁস, পলাশি ফিস ঈগল, ভুবন চিল, নল ফুটকিসহ প্রায় ৫০ প্রজাতির পাখি এসেছে বিলের জলে।
ছাদেই সমন্বিত কৃষিখামার গড়ে তুলেছেন ঢাকার মিরপুরের ফিরোজুল আহসান। ছয়তলা বাড়ির ১ হাজার ৮শ বর্গফুটের ছাদ থেকে তিনি মেটাচ্ছেন পারিবারিক পুষ্টিচাহিদা।
বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে রহিমা বেগম (২০) নামে এক বাক প্রতিবন্ধী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পুইট্টারঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কেউটান গ্রাম। গ্রামের ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে কুলিক নদী। নদীর ধরে নানা প্রজাতির গাছ-গাছালি। সব গাছ ছাড়িয়ে একটি শিমুল গাছ প্রকৃতিতে যেন নতুন শোভাবর্ধন করেছে।
ছাদকৃষি থেকে স্বাস্থ্য সুরক্ষা আর নিয়মানুবর্তিতার শিক্ষা নিচ্ছেন রাজধানীর গোলাপবাগের তরুণ পেশাজীবী রায়হান চৌধুরি। বলছেন, মানসিক অবসাদ দূর করা থেকে শুরু করে জীবনে ইতিবাচক অনেক কিছুই যুক্ত করতে পারে ছাদকৃষি। নিশ্চিত করতে পারে পারিবারিক পুষ্টি।
শীতপ্রধান দেশ থেকে রাঙ্গাবালীতে এসেছে রং-বেরঙের নানা প্রজাতির পাখি। এসব পাখি দেখতে যেমন সুন্দর, তেমনই আকর্ষণীয় তাদের খুনসুটি। শুধু শীত এলেই দেখা মিলে এদের। সোনার চর ও জাহাজ মারা সমুদ্র সৈকতে এখন পাখির নীড়ে পরিণত হয়েছে।
স্বামী বিবেকানন্দ বলেছেন, 'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।' বিবেকানন্দের সেই কথার সাথে মিল রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের ল্যাব সহকারী সালাউদ্দিন মামুনের। কুকুর, বিড়াল থেকে শুরু করে যেকোনো প্রাণির প্রতি রয়েছে তার অসম্ভব ভালোবাসা। নিজ এলাকাতেও তিনি পশুপ্রেমী মাম
দেশের উত্তর-পূর্ব প্রান্তের জীববৈচিত্র সমৃদ্ধ সবচেয়ে বড় জলাভূমি বিশ্বের অন্যতম রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে এবার অতিথি পাখি কম এসেছে। কয়েক বছর আগেও পরিযায়ী পাখির কলকাকলি আর ডানা ঝাপটানোর শব্দে মুখরিত থাকত টাঙ্গুয়ার হাওর। মেঘালয় পাহাড়ের পাদদেশের এই হাওরে এবার শীতের কনকনে হাওয়া বইলেও অতিথি পাখির ভিড় কম
ভালোবাসা দিবস উদযাপনে অনুরাগীদের পাশাপাশি প্রস্তুত হয়ে আছে কৃষি ও কৃষক। পৃথিবীর উন্নত দেশগুলোর রঙিন উদ্যানের মতোই বাংলাদেশের কৃষিক্ষেতও মেলে ধরেছে রঙিন গালিচা। প্রকৃতির ফাগুনের সৌরভে এখন নগরের মানুষের সঙ্গে মিশছে গ্রামের কৃষকও।
শাক, সবজি, মাছ কিংবা হাড়িপাতিল না পটুয়াখালী শহরে এবার ফেরি করে বিক্রি করা হচ্ছে মুরগির বাচ্চা। বক্সে করে মাথায় নিয়ে বিক্রি হচ্ছে ব্রয়লার এবং লেয়ার মুরগির এ বাচ্চাগুলো।
মাদারীপুরে দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় একটি শকুন পাখি উদ্ধার করেছে জেলা বন বিভাগের কর্মকর্তারা। সোমবার বিকেলে জেলা শহরের পুরান বাজারের কাঁচা বাজার গলি থেকে শকুন পাখিটি উদ্ধার করা হয়।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, মুরগির মাংস নিরাপদ ও স্বাস্থ্যকর এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে হবে। ফার্মের মুরগিতে মানুষের আগ্রহ বাড়াতে হবে। সেই লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
আমাদের দেশে শীতকালে কোনো কোনো অঞ্চলের তাপমাত্রা সর্বনিম্ন ৪-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এ সময় খামারি ভাইদের নানা সমস্যায় পড়তে হয়। এ কারণে শীতকালে মুরগির খামারে বিশেষ পরিচর্যার দরকার হয়। তাই লাভজনক খামার ব্যবস্থাপনার জন্য খামারি ভাইদের নিচের বিষয়গুলোর ওপর বিশেষ নজর দিতে হবে।
টেকসই ও লাভজনক কৃষিকাজে টানা ২০ বছর একই সাফল্য ধরে রেখেছেন টাঙ্গাইলের চাষা আজিজ। বিভিন্ন ফল ফসলের ধারাবাহিকতায় এবার তার তিন একরের বাগানে সাফল্যে এগিয়ে আছে উচ্চমূল্যের কয়েক জাতের কুল। কাঙ্ক্ষিত লাভের ব্যাপারে আশাবাদী তিনি।
দর্শনার্থীর উৎপাত কম থাকায় এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিযায়ী পাখির সংখ্যা বেড়েছে। শীতের এ মৌসুমে ক্যাম্পাসে ১২ প্রজাতির সাত হাজারের বেশি পরিযায়ী পাখি এসেছে। যা বিগত দুই দশকে সর্বোচ্চ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তরুণ উদ্যোক্তারা বিনিয়োগমুখি লাভজনক খাত হিসেবে বেছে নিচ্ছেন কৃষিকাজ। অল্পদিনেই গড়ছেন সাফল্যের নজির। কুমিল্লার রঘুরামপুরে দুই বছরে গরু খামার থেকে বিস্ময়কর সাফল্যের নজির গড়েছেন আবু রাজিব মারুফ নামে এক তরুণ উদ্যোক্তা।
করোনা মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা বাসায় অলস সময় পার করছেন। দীর্ঘ ছুটির এ সময়কে কাজে লাগিয়ে নিজ জেলা নরসিংদীর শিবপুরে কোয়েল পালন করে সফল হয়েছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ছাত্র মো. সাকিকুল ইসলাম নাদিম। বর্তমানে কোয়েল খামার থেকে প্রতিমাসে তার আয় প্রায় ২০ হাজার টাকা।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে বিশালাকৃতির একটি মৃত ডলফিন। মাছটির শীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, জেলেদের আঘাতের ফলেই ডলফিনটির মৃত্যু হয়েছে।
প্রতিবছর শীতের শুরুতেই সাতক্ষীরার বিভিন্ন এলাকায় আশ্রয় নেয় পরিযায়ী পাখি। তবে দুঃখজনক হলেও সত্যি যে, রক্ত জমাট ঠাণ্ডার দেশ থেকে একটু উষ্ণতার খোঁজে এদেশে এসে শিকারীদের কবলে পড়ছে পাখিগুলো।
বাড়ি শুধু বসবাসের স্বপ্নই পূরণ করে না, পূরণ করতে পারে কৃষিকাজের স্বপ্নও। নিজের বাড়িতে না থেকেও এমন স্বপ্ন পূরণ করছে রাজধানীর মোহাম্মদপুরের গোলাম কবির সুমন।
দিনাজপুরে রামসাগর মিনি চিড়িয়াখানার মায়াবী চিত্রা হরিণের সংসারে আরো আটজন নতুন অতিথি এসেছে।
গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে তৃতীয়বারের মতো দুটি ভাল্লুক শাবকের জন্ম হয়েছে।
করোনার প্রাদুর্ভাবে সাত মাস বন্ধ থাকার পর সরকারি নির্দেশনা মেনে জাতীয় চিড়িয়াখানা খোলে গত বছরের ১ নভেম্বর। তারপর প্রায় প্রতিদিনই চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের ভিড়। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ভিড় আরও বেড়ে যায়।
কুকুর দেখলেই বানরকে যেখানে দৌড়ে পালাতে দেখা যায় হরহামেশা, সেখানে ব্যতিক্রম এক ঘটনার দেখা মিলেছে খাগড়াছড়ির পানছড়িতে। বৈরিতাকে ছাপিয়ে গড়ে উঠেছে সখ্য। পানছড়ির সবুজ পাহাড়ে আলোচিত বন্ধু জুটি এই বানর-কুকুর।
বাগেরহাটে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দীঘিতে অবমুক্ত করা হয়েছে বিক্রয় নিষিদ্ধ ৫২টি সুন্ধি কচ্ছপ। বুধবার বিকেলে বাগেরহাট জেলা প্রশাসক আনম ফয়জুল হক কচ্ছপগুলি অবমুক্ত করেন।