নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই তরুণের বায়োফ্লক প্রকল্প
বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের শিক্ষিত দুই তরুণ। বিনিয়োগের প্রথম বছরেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে আশাবাদী তারা।
বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের শিক্ষিত দুই তরুণ। বিনিয়োগের প্রথম বছরেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে আশাবাদী তারা।
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আশংকাজনক হারে কমেছে মাছের বৈচিত্র্য। বড় কার্প জাতীয় মাছের পরিবর্তে সেখানে বেড়েছে দেশীয় ছোট মাছ কাচকি ও চাপিলা।
তৃণভোজী বন্যপ্রাণি গয়ালের সম্ভাবনার কথা জানাচ্ছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সমন্বিত খামারি এরশাদ মাহমুদ। এক যুগ গয়াল পালনের মধ্য দিয়ে বহুমুখি ব্যবহারিক গবেষণা ও পর্যবেক্ষণ করেছেন তিনি।
দিন দিন হারিয়ে যেতে বসেছে বাবুই পাখি ও তার সুদর্শন বাসা। এসব বাসা শুধু শৈল্পিক নিদর্শনই ছিল না, মানুষের মনে চিন্তার খোরাক জোগাত এবং আত্মনির্ভশীল হতে উৎসাহ দিত। কিন্তু কালের বিবর্তনে ও পরিবেশে বিপর্যয়ের কারণে পাখিটি আমরা হারাতে বসেছি। একসময় গ্রাম-গঞ্জের তাল, নারিকেল ও খেজুর গাছে এরা বাসা বেঁধে থাকতো।
ডিএনএ বারকোডিং প্রযুক্তির মাধ্যমে ডেঙ্গুর জীবাণু বহনকারী এডিস মশার প্রজাতি চিহ্নিতকরণ গবেষণায় সফল হয়েছে চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় (সিভাসু)।
বাংলাদেশ২০১৯ সালের জাতীয় শোক দিবসে প্রকাশিত এই লেখায় স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের কৃষিনীতি তুলে ধরা হয়: ১৯৭৩ সালে কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা, কৃষিঋণ মওকুফ, খাসজমি বিতরণ এবং বিএআরসিসহ নতুন কৃষি প্রতিষ্ঠান।
এবার কোরবানির বাজারের প্রায় পুরোটাই দেশি গরুর দখলে। কোনো রকম এন্টিবায়োটিকের প্রভাবমুক্ত দেশি গরু চিনে নিতে ক্রেতা যেমন সচেতন হয়েছেন, সাবধান হয়েছেন খামারি ও ব্যবসায়ীরা।
মাছ চাষে এখন আর পুকুরের প্রয়োজন থাকছে না। চলে এসেছে কম খরচে অল্প জায়গায় অধিক ঘনত্বের আধুনিক প্রযুক্তি রিসাইক্লিং অ্যাকুয়াকালচার সিস্টেম বা রাস এবং আরো অধিক ঘনত্বে অভিনব পদ্ধতির মাছ চাষ বায়োফ্লকও।
দেশে ঘরোয়া মাছ চাষের সর্বাধুনিক পদ্ধতি রাস এর পর এবার ‘বায়োফ্লক’ নিয়ে নানামুখি পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। ঢাকার উত্তরার দুই তরুণ প্রকৌশলী লেখাপড়া শেষে উদ্যোগ নিয়েছেন ওই প্রযুক্তিতে মাছ চাষের এবং এর বাণিজ্যিক সম্ভাবনায় অনেক বেশি আশাবাদী তারা।
জীবনকে সুন্দর করে গুছিয়ে নিতে ছাদকৃষির উদ্যোগ নিচ্ছেন অনেকেই। তাদেরই একজন ধানমণ্ডি শংকরের পুষ্টিবিদ নূসরাত ফাতেমা পলি। তার কাছে পুষ্টির পাশাপাশি সুখময় জীবনের এক বড় নিয়ামক হতে পারে ছাদকৃষি।
আবাসিক প্লটে কৃষি খামার গড়ে তুলেছেন পুলিশ কর্মকর্তা মঞ্জুর কাদের খান। রাজধানীর তিন’শ ফিট ও পূর্বাচল এলাকায় দুই খণ্ড জমিতে বিভিন্ন ফল ফসল আবাদ করছেন তিনি।
অবসর জীবনে স্বাস্থ্য সুরক্ষায় ছাদকৃষি রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। অনেকের মতই এই সুফল ভোগ করছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আজিজুল হক। ঢাকার মহাখালীতে বাসভবনের ২ হাজার ৩’শ বর্গফুটের ছাদে গড়ে তুলেছেন তিনি মনোরম ছাদকৃষি।
কর্মহীন অবসর জীবনকে ছন্দময় ও অর্থবহ করে তুলতে গত আড়াই বছর ধরে ছাদকৃষির সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন রাজধানীর মিরপুরের অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অধ্যাপক আজিজুর রহমান।
স্থাপত্যবিদ্যার সুবিন্যাসে নিজ বাড়ির ছাদকে সাজিয়েছেন মিরপুরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার নুরুল হাসান। মাত্র ২৬শ বর্গফুটের ছাদে প্রযুক্তি নির্ভর কৃষির আয়োজন করে উৎপাদন করছেন দরকারি শাক সবজি আর ফল ফসল।
একদিকে সমুদ্রে জলদস্যুদের অত্যাচার আর অন্যদিকে ঘাটে নেই মাছ বিপণনের স্বাস্থ্যকর পরিবেশ। সবমিলিয়ে কক্সবাজারের ফিসারি ঘাটের সামুদ্রিক জেলেরা রয়েছেন নানা সংকটে।
অর্থনীতির অপার সম্ভাবনার নাম সমুদ্র। ব্লু-ইকোনমির এক অনন্য আধার। কিন্তু অপরিকল্পিতভাবে মাছ আহরণের জন্য দিন দিন হারিয়ে যাচ্ছে সামুদ্রিক মাছের প্রজাতি। কমে যাচ্ছে সামুদ্রিক প্রাণির প্রজাতির সংখ্যাও। বিনষ্ট হচ্ছে সমুদ্রের ইকোসিস্টেম তথা প্রাকৃতিক পরিবেশ। কাগজে কলমে আমাদের সামুদ্রিক মাছের প্রজাতির সংখ্
গ্রামীণ মানুষের দ্বারে দ্বারে কৃষি তথ্য ও জৈব সার পৌছে দেয়ার লক্ষ্যে অভাবনীয় এক উদ্যোগ নিয়েছে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি গ্রামের একদল তরুণ শিক্ষিত কৃষি উদ্যোক্তা।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দীর্ঘ কর্মব্যস্ত জীবন শেষে অবসরে ব্যস্ত আছেন পড়াশোনা আর লেখালেখি নিয়ে। সংস্কৃতিপ্রেমী এই গুণী ব্যক্তি বাংলাদেশের সংস্কৃতির বিকাশে জাতীয় বাজেটে রেখেছেন অনন্য ভূমিকা।
শিরিনা প্রায় আট-দশ বছর আগে পোল্ট্রি মুরগির খামার গড়ে তুলেছিলেন। এতে লাভের মুখ যেমন দেখছেন, পাশাপাশি লোকসানের পরিমাণও কম নয়। তার পোল্ট্রিতে এখনো লেয়ার, ব্রয়লার, টাইগার, টার্কিসহ নানা জাতের মুরগি রয়েছে।
দেশের লবণ চাষীদের চলছে দুর্দিন। লবণ উৎপাদনের সব উপকরণের দাম বেড়ে গেলেও মাঠ পর্যায়ে লবণের দাম নেই। আর এ কারণেই লবণ চাষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ৫০ লাখ মানুষ পড়েছেন বিপাকে।
সবুজ বনানী ও উপত্যকা ঘেরা অনিন্দ্য সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম। নানা প্রজাতির পশু-পাখির নিশ্চিন্ত আবাস ছিল পাহাড়। দিগন্তব্যাপী পাহাড়ের ভাঁজগুলোও উচ্ছ্বসিত হতো পাখির কলতানে। যে সবুজ অরণ্য ছিল পাখিদের অভয়ারণ্য, আজ শিকারীদের দৌরাত্ম্যে হারিয়ে যাচ্ছে সেসব পাখির সংসার।
সুর আর সংগীতের মতোই ফুলফল আর বনস্পতির সাথে গভীর ভালোবাসায় জড়িয়ে ছিলেন শাহনাজ রহমতউল্লাহ। সংগীত জীবনের তারুণ্যদীপ্ত দিনগুলো পেরিয়ে তিনি মগ্ন ছিলেন দেশপ্রেম, পারিবারিক বন্ধন, কৃষি আর প্রকৃতি নিয়ে। বারিধারার সুসজ্জিত বাসভবনের ছাদে গড়ে তুলেছিলেন নিজের মনের মতো এক সবুজ প্রাঙ্গন। ২০১৫ সালের ২৪ জানুয
ছাদে শান্ত স্নিগ্ধ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি বিষমুক্ত ফল-ফসল উৎপাদনে ঝুঁকছেন উদ্যোক্তারা। ফল ফসলের রোবালাই দমন থেকে শুরু করে সব বিষয়ে তারা রপ্ত করছেন অভিজ্ঞতা ও কৌশল।
ছাদকৃষি নিয়ে নানামুখি গবেষণা চলছে। গবেষণার জন্য মডেল ছাদকৃষি গড়ে তুলেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি উদ্ভিদবিদ্যা বিভাগ। ছাদকৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে সেখানে।
রাজধানীর মনিপুরি পাড়ায় নিজ বাড়ির ছাদে সমৃদ্ধ ছাদকৃষি গড়েছেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ বিভাগের সাবেক মহাপরিচালক কৃষিবিদ এম এনামুল হক। গত ১৮ বছর সবজি, ফুল ও ফলের দেশি বিদেশি গাছের চারাকে ছাদকৃষি উপযোগী করা চেষ্টায় গবেষণা করছেন তিনি।
মোবাইল অ্যাপভিত্তিক কৃষিসেবায় নতুন সম্ভাবনা জানান দিচ্ছে ‘ফসলি’। ওই অ্যাপের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস থেকে শুরু করে ফসলের রোগ ও পরিচর্যার নানা সুবিধা নিতে শুরু করেছে কৃষক।
টানা দুইদিনের ঝড় ও বৃষ্টিতে নড়াইলের অরুনিমা ইকোপার্কের প্রায় ছয় হাজার দেশীয় ও অতিথি পাখি মারা গেছে। সোমবার অল্প কিছু মারা গেলেও মঙ্গলবার রাতের ঝড় ও শিলাবৃষ্টিতে পার্কের গাছে থাকা সবচেয়ে বেশি পাখি মারা যায়।
পৃথিবীর নানা প্রজাতির প্রাণী পালন করেও যে বহুমুখী সাফল্য অর্জন করা যায়, এমন নজির গড়েছেন যশোরের মাহমুদুল ইসলাম। তিনি গত দশ বছর ধরে দেশি-বিদেশি ১৬ প্রজাতির প্রায় একশ’র মতো প্রাণীর এক সংগ্রহশালা গড়ে তুলেছেন।
গাছপালা আর প্রকৃতিকে ভালোবেসে নিজের ভুবন সাজিয়েছেন উত্তরার ফায়দাবাদের সূচিশিল্পী আমিনুল ইসলাম। এখন বিষমুক্ত ফল ফসল আর সৌখিন কৃষির সঙ্গেই তার বসবাস। বলেছেন, এখান থেকেই তিনি খুঁজে পান প্রকৃত ভালোবাসার প্রাণশক্তি।
ঘরে ঘরে কেঁচো সার তৈরির বাণিজ্যিক প্রকল্প স্থাপন করে সাড়া ফেলেছেন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের হতদরিদ্র কৃষক ও নারীরা। নিজেদের আর্থিক স্বচ্ছলতা অর্জনের পাশাপাশি মাটির স্বাস্থ্য রক্ষার ওই অভিযানের মধ্য দিয়ে পাল্টে গেছে কৃষি উৎপাদনের হিসাব।
শ্যামলীর আশা টাওয়ারের বিশাল ছাদের এক অংশে গড়ে তোলা ছাদকৃষি থেকে মিলছে বিষমুক্ত ফল-ফসল। উদ্যোক্তারা বলছেন, ভবিষ্যতে এটিকে গড়া হবে ছাদকৃষির মডেল রূপে, যেখান থেকে যে কেউ নিতে পারবে ছাদকৃষি সম্পর্কে সম্যক ধারণা।
মৌলভীবাজারের হাকালুকি এবং হাইল হাওরের বাইক্কাবিলসহ বিভিন্ন এলাকায় চলছে পরিযায়ী ও দেশীয় পাখি শিকারের মহোৎসব। বিষটোপ, শিকারের জাল এবং বিভিন্ন অভিনব উপায়ে পাখি শিকার করছে অবাধ্য শিকারিরা । শিকার করা এসব পাখি চলে যাচ্চে বিভিন্ন রিসোর্ট, হোটেলসহ বিত্তশালীদের ঘরে। এর পাশাপাশি জেলার বিভিন্ন বাজারে মাঝে মাঝ
ঝিনাইদহের শৈলকুপায় বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির একটি মদনটাক পাখি রশি দিয়ে বেঁধে বাড়িতে আটকে রাখা হয়েছে। উপজেলার দামুকদিয়া গ্রামের কৃষক বিপুল মোল্লা তার বাড়িতে পাখিটি রেখেছেন।
মৌলভীবাজারের বাইক্কা বিলে এবছর পাখি শুমারিতে ৩৯ প্রজাতির ১১ হাজার ৬১৫টি পাখি পাওয়া গেছে। যা গত বছরের তুলায় দ্বিগুণেরও বেশি। গত বছর বাইক্কা বিলে পাখির সংখ্যা ছিল ৩৮ প্রজাতির ৫ হাজার ৪১৮টি।
মৌলভীবাজারের হাকালুকি হাওরে গত দুই বছরের তুলনায় পাখি কমেছে ব্যাপক হারে। ২৬-২৭ জানুয়ারি হাকালুকি হাওরে বাংলাদেশ বার্ড ক্লাব ও ও আইইউসিএন বাংলাদেশ হাকালুকির ৪০টি বিলে পাখি শুমারি করে। এতে সর্বমোট ৫১ প্রজাতির ৩৭ হাজার ৯৩১টি জলচর পাখি পাওয়া গেছে।
বিষমুক্ত ফল-সবজি আর সবুজ নিঃশ্বাসের উৎস হিসেবে ছাদকৃষি গড়ে তুলতে চিকিৎসকরা অনেক বেশি উৎসাহী। ধানমন্ডির ডাক্তার প্রাণ গোপাল দত্ত এবং ডাক্তার জয়শ্রী রায় তেমনি এক চিকিৎসক দম্পতি। শত ব্যস্ততার মাঝেও ছাদকৃষিতে নিয়োজিত থেকে নানা ভাবে উপকৃত হচ্ছেন তারা।