ব্রিটিশ আমলের বাংলার জনপ্রিয় পদ, ছোট চিংড়ি দিয়ে মুরগির ঝোল
ব্রিটিশ আমলে গোয়ালন্দ ঘাট ছিল পূর্ব বাংলা থেকে কলকাতাগামী যাত্রীদের গুরুত্বপূর্ণ যাত্রাপথ। পদ্মা পার হওয়ার এই পথে স্টিমারের রান্নাঘরে তৈরি হতো ছোট চিংড়ি দিয়ে মুরগির ঝোল। অল্প মসলায় তৈরি এই পদটি এতটাই জনপ্রিয় ছিল যে পরে এটি 'গোয়ালন্দ স্টিমার কারি' নামে পরিচিত হয়ে ওঠে।

