মিরসরাইয়ে লোকালয়ে অজগর, বনে অবমুক্ত
মিরসরাইয়ে বাড়ির আঙিনায় জালি তারের সঙ্গে আটকা পড়া ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
মিরসরাইয়ে বাড়ির আঙিনায় জালি তারের সঙ্গে আটকা পড়া ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
বর্ষার শেষ মৌসুমে চাঁদপুরে সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন সাপে কাটা রোগীরা। ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অর্ধশত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুসহ ১১ জন সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন।
পুরোনো বসত ঘরের ভেতর ডিম পেড়েছিল বিষধর গোখরা সাপ। ডিম ফুঁটে বাচ্চা বের হয়ে বসত ঘরের মধ্যে খেলা করতে গিয়েই নজরে আসে বাড়ির সদস্যদের। তারা একে একে ২১টি বাচ্চাই মেরে ফেলে।
নড়াইলে সাপের কামড়ে এনি রায় (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে সোহেল রানা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ অক্টোবর) সকালে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার দেবনগর ইউনিয়নের নন্দগছ এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে সেটি রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে
পাবনায় জালে পেঁচানো সাপের কামড়ে জাহেদ আলী খাঁ (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে তিনি মারা যান।
নাটোরের লালপুরে সাপের কামড়ে আয়েশা আক্তার (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দক্ষিণ মাঝগ্রামে এ ঘটনা ঘটে। আয়েশা ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী।
মুহাম্মদ শফিকুর রহমান
ভয়াবহ বন্যার পর চট্টগ্রামের মিরসরাইয়ে সাপের উপদ্রব বেড়েছে। চলতি বছরের ৯ মাসে উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় প্রায় ৪ শতাধিক মানুষকে সাপে কেটেছে। সাপের কামড়ে মারা গেছে এক স্কুলছাত্র। এছাড়া ২০২৪ সালের প্রথম সাত মাসে সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন ২০৯ জন। বন্যার কারণে সবশেষ আগস্ট ও সেপ্টেম্বর মাসে আহত হয়ে
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিষধর সাপের কামড়ে আফজাল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আফজাল ওই গ্রামের মো. মিলন মিয়ার বড় ছেলে।
সাতক্ষীরার শ্যামনগরে একটি বসতবাড়িতে থেকে ৪৫টি কালকেউটে সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। রোববার (২২সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খ্যাগড়াঘাট এলাকার মহিউদ্দীনের ঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের মির্জাপুরে সাপের কামড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের আজুফা বেগম (৪০) ও একই উপজেলার গোড়াই ইউনিয়নের লালবাড়ী গ্রামের দিপালী রানী (৪৫)।