অতিথি পাখির মেলা
পটুয়াখালী উপকূলের জলাশয়গুলো এখন অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে। অতিথি পাখির কিচিরমিচির শব্দে এ অঞ্চলের মানুষের ঘুম ভাঙে। দেখে মনে হবে অতিথি পাখির মেলা বসেছে।
পটুয়াখালী উপকূলের জলাশয়গুলো এখন অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে। অতিথি পাখির কিচিরমিচির শব্দে এ অঞ্চলের মানুষের ঘুম ভাঙে। দেখে মনে হবে অতিথি পাখির মেলা বসেছে।
নেদারল্যান্ডের অনেক কৃষক পরিবারের রয়েছে কয়েকশ বছরের ফুল চাষ আর বাণিজ্যের ঐতিহ্য। তারাই বিশ্বব্যাপী ফুলের বাণিজ্য সম্প্রসারণ ও নিয়ন্ত্রণ করছে। এমনই একটি কোম্পানি রয়্যাল ভান জানটেন।
মাটি আর কৃষির টানে প্রবাস থেকে ফিরে এসে সফল ছাদকৃষি করেছেন যাত্রাবাড়ীর নুরুন্নাহার বেগম। কৃষির ভেতরই আলাদা এক প্রাণশক্তি পেয়েছেন তিনি। সেই অভিজ্ঞতা তিনি ছড়িয়ে দিচ্ছেন অন্যদের মাঝেও।
সৌখিনতা থেকে কৃষিকাজে হাত দিয়ে অভাবনীয় বাণিজ্যিক সাফল্য অর্জন করেছেন এক শিল্পপতি। নারায়ণগঞ্জের দাসেরগাঁও গ্রামে গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন ও পরিবেশসম্মত আধুনিক এক কৃষি খামার। সমন্বিত চাষ ব্যবস্থার সুফল তিনি পৌঁছে দিচ্ছেন তার প্রতিষ্ঠানের কর্মজীবীদের মাঝেই।
ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছ গ্রাম প্রকল্প দপ্তরের ছাদে গড়ে তোলা হয়েছে সমৃদ্ধ ছাদকৃষি। নগরের পরিবেশ উন্নয়নের পাশাপাশি প্রকল্পের একটি মডেল তৈরি করাও ওই আয়োজনের উদ্দেশ্য, জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পুকুর কেটে বড় আয়োজনের মাছ চাষ, আর বহু রকমের ঝুট-ঝামেলা পেরিয়ে লাভ তোলার দিন অনেকটাই ফুরিয়ে আসছে। কেননা মাঠ কৃষি যেমন ঢুকে পড়ছে ঘরে একইভাবে মাছ চাষও এবার এসে গেছে ঘরের ভেতর। দেশে শুরু হয়েছে ইনডোর ফিশ ফার্মিং বা ঘরোয়া মাছ চাষ।
ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ২০০ বছর ধরে আন্দোলন, বিদ্রোহ, সংগ্রাম আর ত্যাগ স্বীকার করেছিল গ্রাম বাংলার সাধারণ কৃষক। শেষভাগে তেভাগা আন্দোলন ছিল তার চূড়ান্ত রূপ।
একুশের সঙ্গীতের অমর সুরকার, একাত্তরের শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ, রাজধানীর ইস্কাটনের বাসায় গড়ে তুলেছেন ছাদকৃষি।
রাজধানীর মেরুল বাড্ডায় বিএডিসির সাবেক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের রয়েছে উৎপাদনশীল ছাদকৃষি। নগরের পরিবেশ সুরক্ষাসহ আরো বেশ কিছু তাগিদ নিয়ে গত বছর থেকে তিনি যুক্ত হয়েছেন বহুমুখি লাভের এই কর্মযজ্ঞে।
গত তিন দশকে বাণিজ্যিক ফুল চাষের এক অনন্য ক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকার সাভার। উপজেলার শ্রামপুর, বনগাও এবং বিরুলিয়া ইউনিয়নের আবাদি ক্ষেত থেকে শুরু করে বাড়ির আঙিনা সবখানেই কৃষিপণ্য হিসেবে আবাদ হচ্ছে ফুল। বছর জুড়ে ফুলই এখানে প্রধান বাণিজ্যিক ফসল।
বাড়ির ছাদে উদ্ভিদের সংগ্রহশালা গড়ে তুলেছেন মাদারটেকের জোহরা বেগম। পঁচিশ বছর ধরে গাছ-গাছালির সংসারে তিনি উপকৃত হচ্ছেন বহুভাবে।
শীত এলেই আমাদের দেশের জলাশয়, বিল, হাওর, পুকুরে দেখা যায় নাম জানা অনেক পাখি। আমরা সেগুলোকে বলি অতিথি পাখি। অতিথি হলেও এরা আমাদের দেশে আসে নিজেদের জীবন বাঁচাতে।
এদেশের পোল্ট্রি শিল্প পরিবার নতুন সংযোজন টারকি। দেশের অনেক স্থানেই সৌখিন উদ্যোক্তারা গড়ে তুলেছেন উন্নত মাংসের বৃহৎ পাখি টারকির খামার। অল্পদিনেই পাচ্ছেন অভাবনীয় সাফল্য। এমনই এক খামার গড়ে উঠেছে সাভারের আশুলিয়ায়।
অবসর জীবনের সঙ্গী, মনোরম ছাদকৃষি। রাজধানীর বাড্ডায় ছাদকৃষিতে ফল ফসলের পাশাপাশি প্রাণী সম্পদ পালন করে অবসর জীবনে কর্মচাঞ্চল্য পেয়েছেন আবুল হাশেম।
চাঁপাইনবাবগঞ্জে বড় বিনিয়োগে গড়ে উঠেছে আধুনিক মাছের খামার। চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে ২০ হেক্টর জায়গা নিয়ে বিশাল এ মাছের খামার যাত্রা শুরু করেছে দু বছর আগে। পরিকল্পিত নবাব মৎস খামারের ৩৬ টি পুকুরের পাড়ে রোপন করা হয়েছে দেশি বিদেশি বিভিন্ন ফলের গাছ।
শিক্ষা প্রতিষ্ঠানে ছাদকৃষি গড়ে তুলে কয়েকভাবে উপকৃত হতে পারে শিক্ষার্থী ও শিক্ষক। এর এক সফল দৃষ্টান্ত নারায়ণগঞ্জের বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়। সেখানে সবার জন্য কৃষির সঙ্গে গভীরভাবে যুক্ত থাকার সুযোগ যেমন রয়েছে, একইভাবে রয়েছে তরতাজা ফুলের সৌরভ আর সতেজ ফল-ফসল প্রাপ্তির সুযোগ।
জাতীয় পতাকাসহ বাইসাইকেলে চেপে নীলফামারীর সৈয়দপুর উপজেলা থেকে পঞ্চগড় জেলার তেতুলিয়া ও বাংলাবান্ধা জিরো পয়েন্ট পর্যন্ত ক্যাম্পিং করেছেন আলমগীর হোসেন। পাখি ও প্রকৃতি সুরক্ষায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের তরুণ যুবক আলমগীর হোসেন এমন উদ্যোগ নেন।
এখন হেমন্তকাল। এরই মধ্যে শীতের আমেজ শুরু হয়ে গেছে সবখানে। বিশেষ করে হাওরাঞ্চলে জেঁকে বসেছে শীত। সকালবেলার ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে হাওরের জনপদ। শীতের সঙ্গে কাঁধ মিলিয়ে আসতে শুরু করেছে অতিথি পাখি। বিস্তারিত জানাচ্ছেন তন্ময় আলমগীর-
আমের জেলা চাঁপাইনবাবগঞ্জে এবার ফলছে মিষ্টি মাল্টা। বরেন্দ্রভূমির রুক্ষ্মতাকে সবুজে ঢেকে দিয়ে নতুন ওই ফল উৎপাদনে চমক দেখিয়েছেন গাড়ি চালক মতিউর রহমান। তার সমন্বিত ফলবাগান পরিণত হয়েছে জেলাবাসীর গর্বের ঠিকানায়।
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পাড়ে সাততলা এক গার্মেন্টস এর ছাদে গড়ে উঠেছে সমৃদ্ধ ছাদকৃষি। দেশি বিদেশি শত শত রকমের ফল ফুল ও ফসলে পূর্ণ ওই ছাদকৃষি যেমন মেটাচ্ছে মনের খোরাক, একইভাবে পূরণ করছে প্রতিদিনের পুষ্টি চাহিদাও।
সরকারের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে অত্যাধুনিক কৃষি গবেষণা করছে বেসরকারি খাত। রাজধানীতে বিশ্বমানের মলিকুলার ল্যাবে চলছে ধানসহ বিভিন্ন ফসলের জাত উন্নয়ন গবেষণা। বিজ্ঞানীদের আশা, অল্পদিনেই নতুন কিছু গবেষণা সাফল্যের খবর দেবেন তারা।
ঢাকার দোহারে নেট হাউজে হাইড্রোপনিক কৃষি খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। শিল্প উদ্যোক্তা মিজানুর রহমান পরীক্ষামূলক আধুনিক পদ্ধতির কৃষিতে এসে অল্পদিনেই বেশ তৃপ্ত।
প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণের ক্ষেত্রে পোল্ট্রির পাশাপাশি টার্কি মুরগি বিরাট ভূমিকা রাখতে পারে। তাই রাজধানীর বাড্ডায় নিজেদের প্রচেষ্টায় শুরু হয় একটি খামার। এখানে টার্কি, তিতির, উটপাখি ও কোয়েল পাখি পালন করা হয়।
কোরবানি ঈদকে সামনে রেখে প্রস্তুত দেশের প্রায় সাড়ে পাঁচ লাখ খামারি। সারাদেশেই ছোট ও মাঝারি উদ্যোক্তারা বিনিয়োগ করেছেন গরু মোটাতাজাকরণ খামারে। তাদের অধিকাংশের দাবি, এবার গরুর শরীরে হরমোন রাসায়নিক প্রয়োগ থেকে বিরত। অন্যদিকে প্রাণি সম্পদ অধিদপ্তর জানিয়েছে, কোরবানির চাহিদা পূরণে এবার পশু আমদানির প্
গাজীপুরের রাজেন্দ্রপুরে গড়ে উঠেছে মাটি ছাড়াই কৃষি উৎপাদন ব্যবস্থার অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত গ্রিন হাউজ। আলো ও তাপ নিয়ন্ত্রিত ওই গ্রিন হাউজে উৎপাদিত বিভিন্ন ফল ও সবজি ইতোমধ্যেই বাজারজাত শুরু হয়েছে।
মৎস্যইলিশের ঘ্রাণ মানে বাংলাদেশের সুবাস, এ ছিল এতদিন আবেগ ভালোবাসার গল্প। এখন এ গল্পই পরিণত হলো অধিকারে। শুধু বৈচিত্র্যেই নয় ইলিশ উৎপাদনেও বাংলাদেশ পৃথিবীতে এক নাম্বারে; দেশের সাগর নদীতে প্রাচুর্য বাড়ছে সুগন্ধী এই রূপালী ইলিশের। সেখান থেকেই বাংলাদেশির ইতিবাচক অহংকারের যাত্রা ‘ইলিশ আমাদের’।
আর দু’দিন পরেই ছিটমহল বিনিময়ের দুই বছর পূর্ণ হবে। এই দুই বছরেই সদ্য স্বাধীনতা প্রাপ্তির আনন্দে ঘুরে দাঁড়িয়েছে বিলুপ্ত ছিটমহলের সকল বয়সী মানুষ। মৌলিক অধিকারগুলো বুঝে নেয়ার পাশাপাশি জীবন-জীবিকায় গতি আনতে তৎপর তারা।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাণিজ্যিকভিত্তিতে শুরু হয়েছে সূর্যমুখীর আবাদ। আবাদ সম্প্রসারণে সেখানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন গড়ে তুলেছে সূর্যমুখীসহ বিভিন্ন তেলবীজ ও ডালবীজ বর্ধন খামার। সূর্যমুখীর স্বাস্থ্যকর তেল মানুষের কাছে পৌঁছে দিতে দেশে প্রথমবারের মতো আধুনিক কারখানা স্থাপনের উদ্যোগ নিয়ে
আর্দশ কৃষক ও কৃষির প্রাণপুরুষ হরিপদ কাপালীর জীবনাবসান। গতরাতে আসাননগর গ্রামের নিজ বাড়িতে হরিধানের আবিস্কারক খ্যাত ঝিনাইদহের হরিপদ কাপালী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। নিঃসন্তান হরিপদ কাপালী দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এক যুগ আগে আমন মৌসুমের একটি বিশেষ ও উচ্চফলনীল ধ
মুন্সীগঞ্জের লৌহজংয়ের প্রত্যন্ত গ্রাম মাধাইসুরে সমৃদ্ধ এক আমবাগান গড়ে তুলেছেন প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী। পৈত্রিক ভিটার সঙ্গে যোগাযোগ রাখা ও পরিবারে বিশুদ্ধ ফলের চাহিদা পুরণের লক্ষ্য থেকেই তিনি গড়েছেন বাগানটি। এ বছর বাগানটি পূর্ণ হয়ে উঠেছে আমে।
রাজধানীর নতুন আবাসিক এলাকা আফতাবনগরে সমৃদ্ধ ছাদকৃষি গড়ে তুলেছেন আবু সুফিয়ান।
ছাদকৃষিরাজধানীর সিপাহীবাগে চারতলা ভবনের ছাদে সমৃদ্ধ ছাদকৃষি গড়ে তুলেছেন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা। শতভাগ বিষমুক্ত ফল ও সবজির স্বাদ নিতেই অবসরের পুরো সময়টিই কাটে তার কৃষির সঙ্গে।
দেশে পাঁচ-ছয় বছরে ভূট্টার আবাদ বেড়েছে প্রায় দ্বিগুন। পশ্চিমাঞ্চলের পর এবার প্রথম উত্তরাঞ্চলের জেলাগুলিতে কৃষকের অন্যতম প্রধান অর্থকরী ফসলে পরিনত হয়েছে ভূট্টা। তারা বলছেন, উন্নত বীজ ও বাজার নিশ্চিত করা গেলে ভূট্টা আবাদ করে আরো আর্থিক সাফল্য আনা সম্ভব।
পরিবর্তনটি চোখে দেখা যায়। স্বাধীনতা-পরবর্তী ৪৫ বছরে বাংলাদেশের সব ক্ষেত্রেই পরিবর্তন হয়েছে। কিন্তু এককভাবে কৃষিতে যে পরিবর্তন ও সাফল্য সূচিত হয়েছে, তা বর্ণনাতীত। আমি ব্যক্তিগতভাবে চার দশক ধরে নিবিড়ভাবে এই পরিবর্তনের সঙ্গেই লেগে আছি বলা যায়। কৃষকের সংকটগুলো নিজের মতো করে দেখেছি। চরম দুর্দশা দেখে
এবারের বোরো মৌসুমে বড় এক বিপর্যয় ধানের নেক ব্লাস্ট রোগ। দেশের গোটা উত্তর পশ্চিমাঞ্চলে জুড়ে এই রোগের কারণে এবার বোরোর ফলনে বড় ধরনের ঘাটতির আশংকা করছেন কৃষক। যদিও কৃষি বিভাগ এই ক্ষতিকে গৌণ হিসেবে দেখছে, কিন্তু এ কারণে ইতোমধ্যে সীমাহীন বিপর্যয়ে পড়েছেন বহু কৃষক।
অকাল বন্যায় ফসল হারানো হাওরবাসীর সামনে এখন তীব্র পশুখাদ্যের আকাল। আগামী তিন মাস গবাদি প্রাণী নিয়ে এক অকূল পাথারে পড়তে হবে, শংকা তাদের। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত গোখাদ্যের সহায়তা দাবি করছেন তারা।